মধুমিতায় ব্ল্যাক টিকিটে সিনেমা দেখতে শরিফুল রাজ ও রায়হান রাফি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৬, ২০২২, ০৮:৪৬ পিএম

মধুমিতায় ব্ল্যাক টিকিটে সিনেমা দেখতে শরিফুল রাজ ও রায়হান রাফি

ঈদে মুক্তিপ্রাপ্ত হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা 'পরাণ'। এই সিনেমা দিয়েই বর্তমানে দর্শক পছন্দের তালিকায় এগিয়ে চিত্রনায়ক শরিফুল রাজ। সিনেমাটি মুক্তির পরই টিকিট সংকটে পড়তে দেখা গেছে প্রেক্ষাগৃহ গুলোতে। মুক্তির অষ্টম সপ্তাহে এসেও দেশের ৩৯ প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। শুক্রবার হঠাৎ করেই সিনেমাটি দেখতে মধুমিতা হলে যান শরিফুল রাজ। তবে টিকিট না পেয়ে ব্ল্যাক টিকেটে সিনেমা দেখছেন এই নায়ক। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে এই খবর জানান তিনি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকেট কেটে দেখেছি। আজকে আমার সিনেমা "পরাণ" এর অষ্টম সপ্তাহে এসেও মধুমিতায় ব্ল্যাকে টিকেট কেটে সিনেমা দেখতে হল। সাথে পরাণের পরিচালক রায়হান রাফিও রয়েছে। 

২৮ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, রায়হান রাফি এক লোকের কাছ থেকে আড়াইশ করে চারটি টিকিট কিনেন এক হাজার টাকা দিয়ে।

Link copied!