আজ জন্মদিন বলিউডের বাদশাহ শাহরুখ খানের।
প্রতিবারের মতোই মান্নাতের দোরে অপেক্ষায় ভালোবাসার ডোরে বাঁধা উপচে পড়া ভিড়। ঘড়ির কাঁটা রাত ১২টা! এই মধ্যরাতে দেখা কি দেবেন প্রিয় কিং খান! কেউ নিয়ে এসেছে কেক, মিষ্টি, কত শত উপহার, কেউ বা বিশাল পোস্টার।
'বাদশা' ঠিক আসবেন, দেখা করবেন- এই বিশ্বাস নিয়েই অধীর অপেক্ষা সবার।
এত ভক্তের বিশ্বাস ভাঙলেন না তিনি, শাহরুখ এলেন। দাঁড়ালেন মান্নাতের গেটের সামনের লোহার তৈরি উঁচু লম্বা ব্যালকনিতে। সঙ্গে ছোট ছেলে আব্রাম। বাদশার ভালোবাসায় সিক্ত হলো অপেক্ষায় থাকা অনুরাগীরা।
সমস্বরে হ্যাপি বার্থ ডে গেয়ে ৫৭তম জন্মদিনে ভালোবাসায় ভাসিয়ে দিলেন প্রিয় তারকাকে।
আতশবাজি ফাটল, বেলুন উড়ল। হাত নেড়ে, মাথা নত করে, হাত জোড় করে আবার কখনো চুমুও ছুঁড়ে ভালোবাসা বিলিয়ে দেন রোমান্সের রাজা। বাবার দেখাদেখি সকলের উদ্দেশ্যে হাত নাড়লো ছোট্ট আব্রামও।
অনুরাগীরা ছবি তুললেন। শাহরুখও সেলফি তুললেন। সেই সুন্দর মুহূর্তগুলোও ধারণ হলো অনেক পাপারাজ্জির ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই সব ভিডিও। টুইটারেও ট্রেন্ডিং হয়ে।