মা হচ্ছেন ইলিয়ানা! অবিবাহিত অভিনেত্রীর সন্তানের বাবা কে?

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৩, ১০:০২ পিএম

মা হচ্ছেন ইলিয়ানা! অবিবাহিত অভিনেত্রীর সন্তানের বাবা কে?

বিয়ে হয়নি তাতে কি? প্রথমবার মা হতে চলেছেন হিন্দি চলচ্চিত্রের  ‘বরফি’ খ্যাত অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। তবে ৩৫ রবছর বয়সী ‘অবিবাহিত’ এই নায়িকার মা হওয়ার খবরে রীতিমত শোরগোল নেট দুনিয়ায়।

মঙ্গলবার (১৮ এপ্রিলে) সকালে ‘গুড নিউজ’ দিলেন ‘বরফি’ খ্যাত অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ নিজেআ। ইনস্টাগ্রামে দু'টি ছবি পোস্ট করে প্রথম সন্তানের আগমনের খবর জানান সুন্দরী।

প্রথম ছবিতে দেখা যায় সদ্যোজাতের সাদাকালো পোশাকের একটি ছবি, তার উপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু’। অন্যদিকে একটি লকেটের ছবি পোস্ট করেন ইলিয়ানাে যেখানে লেখা রয়েছে ‘Mama’ শব্দটি।

ছবির ক্যাপশনে হবু মা লিখেছেন, ‘সে খুব তাড়াতাড়ি আসছে। আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করতে আর তর সইছে না’। ইলিয়ানার ছবিতে মন্তব্য করেছেন তাঁর মা, সামিরা ডিক্রুজ। লিখেছেন, ‘আমার নাতি/নাতনির মুখ দেখতে আর অপেক্ষা করতে পারছি না। খুব দ্রুত চলে এস’।

এদিকে, মা হতে যাওয়ার খবর প্রকাশ করলেও সন্তানের বাবা কে সে সম্পর্কে কিছুই জানাননি বলিউডের এই অভিনেত্রী। নিজের রিলেশনশিপ স্টেটাস নিয়ে কিছুই জানাননি ইলিয়ানা। তাই ‘অবিবাহিত’ নায়িকার মা হওয়ার খবরে শোরগোল নেটপাড়ায়। অনেকেই কটাক্ষ করতে ছাড়েননি নায়িকাকে। প্রশ্ন করেছেন, ‘তোমার সন্তানের বাবা কে?’ কেউ আবার লিখেছেন, ‘তুমি বিয়ে কবে করলে?’ যদিও ট্রোলিং নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী।

বলিউড পাড়ার সবাই জানে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সাথে লিভ ইন সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। গত কয়েক মাস ধরে এমনটাই জানে বি-টাউনে। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সাথে হাজির্ ছিলেন মিশেল ও ইলিয়ানা। 

এই ঘটনা তাঁদের প্রেমের জল্পনাকে উস্কে দিলেও তাদের দু’জনের কেউই রিলেশন্সের ব্যাপারে মুখ খোলেননি।ক্যাটরিনার ভাই লন্ডনে থাকেন, পেশায় মডেল। ক্যাটরিনা কাইফের এর বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়ানা-মিশেল যুগল।

আনন্দবাজার, হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, চলতি বছর জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইলিয়ানা। ওই সময় একটি ছবি পোস্ট করেছিলেন নায়িকা। ওই ছবিতে দেখা যায় তিনি হাতে স্যালাইন ধরে আছেন। পরে তিনি নিজেই জানান, 'গত কয়েকদিনে যাঁরা আমার খবরাখবর নিয়েছেন, আমার স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করছেন, সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ। আপাতত আমি ভালো আছি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি।’ যদিও তাঁর ঠিক কী হয়েছিল তা স্পষ্ট করেননি অভিনেত্রী।

রণবীর কাপুর থেকে শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, অজয় দেবগনসহ প্রায় এক ডজন অভিনেতার সাথে স্ক্রিন শেয়ার করেছেন ইলিয়ানা। বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও একসময় চুটিয়ে কাজ করেছেন। তবে সম্প্রতি রুপালি পর্দায় আর দেখা যাচ্ছে না ইলিয়ানাকে। সবশেষ অমিতাভপুত্র  অভিষেক বচ্চনের ওটিটি ফিল্ম ‘বিগ বুল’-এ দেখা মিলে ইলিয়ানার।

দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার প্রেমিক অ্যানড্রিউ নিবোনসের সঙ্গে ‘লিভ-ইন রিলেশনশিপে’ থাকার পর বিচ্ছেদ হয় দু’জনের। জানা যায়,গোপনে বিয়েও করেছিলেন দুজন। তবে ২০১৯ সালে এই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। এর একবছর বাদেই ক্যাটরিনার ভাইয়ের সাথে ইলিয়ানা সম্পর্কে জড়ান বলে অনেকে মনে করেন। যদিও তাদের সম্পর্ক নিয়ে কেউই মুখ খোলেননি।

Link copied!