মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার রাতে মা মাহি এই খবর নিজের ফেইসবুক একাউন্টে দেওয়ার পর ভাসছেন শুভেচ্ছা বার্তায়।
ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছি। দিন–রাত কীভাবে চলে যাচ্ছে টের পাচ্ছি না। প্রচণ্ড আদর–যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাঁদের সংসারে প্রথম সন্তানের সুসংবাদ দিলেন মাহি।
তার কয়েক মাস আগেই পারভেজ মাহমুদ অপুর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন মাহি। সিলেটের বাসিন্দা পারভেজও ব্যবসায়ী।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির। পরবর্তীতে ‘অগ্নি’ ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।