বাংলাদেশের অতি পরিচিত তারকা মাসুমা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’ সিনেমার মধ্য দিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি জানা গেছে মা হচ্ছেন নাবিলা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সকলকে সুখবর জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন তিনি।
২০১৮ সালে এপ্রিল মাসে জোবাইদুল হককে বিয়ে করেন নাবিলা। ৩ বছর পর আবার এপ্রিল মাসেই সুখবর জানিয়েছেন তিনি। স্বামীর সাথে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন এই তারকা। ছবির সাথে ক্যাপশনে লিখেছেন, ‘এপ্রিলটা আমার জন্য বিশেষ মাস। এই এপ্রিলেই সবাইকে জানাতে চাই, আমাদের ঘরে আসছে নতুন অতিথি। আর সে আসবে জুলাইয়ে। সবাই নিরাপদ ও দূরত্ব মেনে চলুন।’
টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে ২০০৬ সালে মিডিয়ায় আসেন নাবিলা। বেশ কয়েকটি নাটক এবং বিজ্ঞাপন করে আলোচনায় এসেছেন তিনি। তবে তার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ‘আয়নাবাজি’ সিনেমা। তিনি সর্বশেষ অভিনয় করেছেন ‘১৯৭৫- অ্যান্টোল্ড স্টোরি’ সিনেমায়।