মারাঠি ছবি দিয়ে পরিচালনায় অভিষেক রীতেশের, থাকছেন সালমান খান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২২, ০৫:০৮ পিএম

মারাঠি ছবি দিয়ে পরিচালনায় অভিষেক রীতেশের, থাকছেন সালমান খান

বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ এবার পরিচালক হিসেবে নিজেকে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন। শোনা যাচ্ছে একটি মারাঠি ছবি তৈরি করতে চলেছেন রীতেশ। ছবির নাম ‘বেদ’।  আর এই ছবিতে পাশে পেলেন বলিউড ভাইজান সালমান খানকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুটিংয়ের ছবি শেয়ার করে সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। 

সালমানের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে রীতেশ লিখেছেন, ‘সকলকে আষাঢ়ী একাদশীর শুভেচ্ছা। সকলের জীবন সুখ, ভালবাসা এবং সমৃদ্ধি কামনা করি। শুভ দিনে জানাতে চাই, আপনাদের সদয় আশীর্বাদে আমি আমার প্রথম পরিচালক মারাঠি সিনেমা ‘বেদ’ (ম্যাডনেস, ক্রেজি, প্যাশন)-এর শ্যুটিং শেষ করেছি। এই পথে নিজস্ব চ্যালেঞ্জ ছিল। অনেকেই আমার সঙ্গ দিয়েছেন। এমনই একজন আমার প্রিয় সালমান ভাই।’

ritish

রীতেশ আরও লেখেন, “জেনেলিয়া এবং আমার প্রতি তিনি (সালমান) যে করুণা ও দয়া দেখিয়েছেন তারজন্য কৃতজ্ঞতা প্রকাশে আমার কাছে কোনও শব্দ নেই। তিনি আমার প্রথম মারাঠি ছবি ‘লাই ভারি’-এর অংশ ছিলেন এবং এখন তিনি আমার প্রথম পরিচালিত ছবির অংশ। লাভ ইউ ভাউ।”

তবে ‘বেদ’-এ অভিনয় করবেন না সালমান খান ,শুধুমাত্র ক্যামিও রোলেই থাকছেন তিনি। ছবির একটি গানে দেখা যাবে সল্লুমিঞার জমজমাট ড্যান্স।

প্রসঙ্গত, সালমান খান রীতেশের প্রথম মারাঠি ছবি ‘লাই ভারি’তে ক্যামিওতে ‘ভাউ’ চরিত্রে অভিনয় করেছিলেন। যেখানে তার স্ত্রী, অভিনেতা জেনেলিয়া ডিসুজা একটি গানে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। শরদ কেলকার, রাধিকা আপ্তে, তানভি আজমি এবং অদিতি পোহনকর অভিনীত এই ছবি ২০১৪ সালে জুলাই মাসে মুক্তি পেয়েছিল।

এদিকে মারাঠি ছবি ‘বেদ’ দিয়ে মারাঠি ইন্ডাস্ট্রিতে পা রাখবেন রীতেশের স্ত্রী বলিউড অভিনেত্রী জেনেলিয়াও । ছবিতে জিয়া শঙ্কর ছাড়াও অভিনয় করেছেন রীতেশ নিজে।

Link copied!