সরকারি অনুদানের সিনেমা 'আশীর্বাদ' মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ আগস্ট। সিনেমার নায়ক জিয়াউল রোশান ও মাহিয়া মাহি ও পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক সংবাদ সম্মেলন করে যে কটুক্তিমূলক বক্তব্য দিয়েছে তার উত্তর দিতে সকল প্রয়োজক দের নিয়ে দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলন করেন এই সিনেমার সহঃ প্রযোজক তাহেরা জেনিফার ফেরদৌস।
মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এ সংবাদ সম্মেলন করেন। সেখানে উপস্থিত ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু, খোরশেদ আলম খসরু,আলিমুল্লা খোকন, শামসুল আলম, জাহাঙ্গীর শিকদার, আবুল কালাম আজাদ সহ অনেকে।
সে সময় পরিচালক মানিককে উদ্দেশ্য করে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, সিনেমা মুক্তির আগেই ছবির পরিচালক যদি বলে ভালো বানাতে পারিনি কিংবা ছবিটি চলবে না। এমন কথা বলাটা শুধু অন্যায় না ; মহা মহা মহা মহা অন্যায়। তুমি চলচ্চিত্র প্রযোজকের টাকা দিয়ে সিনেমা নির্মাণ করেছো। যতটুকুই যাই বুঝো না বুঝো এই কথাটা কোনোভাবেই মুক্তির আগে তুমি বলতে পারো না। এতো বড় অপরাধকে ক্ষমা করা যায় না কোনোভাবেই।
হুশিয়ারি দিয়ে বলেন, আমরা এখানে সব প্রযোজক পরিচালকেরা আছি। মানিককে আর ছবি করতে দিবো না। দেশ আছে, সরকার আছে। সে করতে পারে। তবে আমরা বাধা দিবো। সে যাতে কোনো সিনেমা না করে। আবার যদি আরেকজনের প্রযোজকের ছবি করে বলবে ছবিটি ভালো যাবে না।
প্রযোজক জেনেফার ফেরদৌস বলেন, মাহি, মানিক, রোশান ক্ষমা না চাইলে সিনেমা মুক্তির পর তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আমার ৩০ টার উপরে হলে সিনেমা যাওয়ার কথা এখন ৯/১০ টা হলও আমি পাচ্ছি না। এই ক্ষতি পূরণ মাহি, মানিক, রোশানকে দিতে হবে। আমি তাদের নামে মামলা করবো। এটা সরকারি অনুদানের টাকায় নির্মিত। নিজের ব্যবসার টাকায় না। এই সরকারি অনুদানের টাকা আমি তুলে ছাড়বো। এটা আসবে মাহি, রোশান, মানিকের ঘর থেকে।
মোস্তাফিজুর রহমান মানিকের নামে টাকা সরানোর অভিযোগ এনে তিনি বলেন, আমার টাকার প্রত্যেকটা সাইন করা রিসিট মানিকের হাত দিয়ে আমি সবাইকে দিয়েছি। আমি তার উপর ভরসা করে সমস্ত টাকা দিয়েছি। আমার কাছে সেই রিসিট আছে। কিন্তু মানিক সেই টাকা গুলো কাউকে ঠিকমতো দেয়নি। যাকে ৫০ দেওয়ার কথা তাকে দিয়েছে ১৫। যাকে ১ লাখ দেওয়ার কথা তাকে দিয়েছে ৫০। আমাকে গতকাল একজন মিউজিক ডিরেক্টর ফোন দিয়ে বললো তাকে যে টাকা দেওয়ার কথা সে টাকা তার পর্যন্ত পৌঁছায়নি। তাহলে বাকি টাকা কে খেলো? কে ধ্বংস করলো? মানিক এভাবে যে টাকা গুলো মারলো তারপর মাহির সাথে হাত মেলালো। এই কাজগুলো একদম ঠিক করেনি মানিক।