স্বামীর সাথে মাহিয়া মাহির ভিন্নধর্মী প্রতিবাদ!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২৩, ০৬:১৪ পিএম

স্বামীর সাথে মাহিয়া মাহির ভিন্নধর্মী প্রতিবাদ!

চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে সকল কাজ থেকে দূরে আছেন। কারন তিনি এখন একজন মা। গত ২৮ মার্চ পুত্র সন্তানের মা হন মাহি। স্বামী-সন্তান নিয়ে সুখেই দিন কাটছে তার।

কিন্তু হঠাৎ স্বামীর ওপর অভিমান করেছেন তিনি। এর প্রতিবাদের ধরনটাও যেন ভিন্ন। প্রতিবাদস্বরূপ হাতে অসুন্দর’ ভাবে মেহেদী দিয়েছেন মাহি।

 

সেকথা মাহি নিজেই জানিয়েছেন তার ফেসবুকে। তিনি লিখেছেন, ‘এবার ঈদে আমাকে মেহেদী দিয়ে দেয় নাই দেখে, প্রতিবাদস্বরূপ নিজেই ডিজাইন করে হাতে মেহেদী দিলাম। উৎসাহ পেলে অন্যদেরকেও দিয়ে দিব।’

বর্তমানে মাহি অভিনয় থেকে অনেকটাই দূরে থাকলেও অবসরের মধ্যেই মাহি ব্যস্ত ছিলেন ব্যবসায়ী ও রাজনৈতিক কাজ নিয়ে। এছাড়াও তার রেস্তোরাঁয় বিজনেসেও সময় দেন। 

Link copied!