মিথিলার জন্মদিনে স্বামী সৃজিতের প্রার্থনা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২১, ১২:২৬ এএম

মিথিলার জন্মদিনে স্বামী সৃজিতের প্রার্থনা

আজ (২৫ মে) বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলার জন্মদিন। প্রিয়জনের এই বিশেষ এই দিনে ঘড়ির কাঁটায় রাত বারটা বাজতেই সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায়  স্ত্রী মিথিলাকে শুভেচ্ছা জানিয়েছেন ওপার বাংলার প্রখ্যাত পরিচালক সৃজিত মৃখার্জি।

 করোনার কারণে এই মুহূর্তে মিথিলা আটকে আছেন ঢাকায়। অন্যদিকে তার স্বামী মি. মুখার্জি রয়েছেন কলকাতায়।

ছবি: সংগৃহীত।

এদিন মিথিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সৃজিতের পোস্ট করা ছবিতে দেখা যায় ভিডিও কলে তিন জায়গায় বসে আড্ডা দিচ্ছেন পরিবারের ৩ সদস্য-মিথিলা, সৃজিত ও আইরা। মিথিলার হাতে ধরা মুঠোফোনের ছবি কেউ তুলেছেন।

সৃজিত বললেন, ‘প্রার্থনা করি তুমি আজীবন চির-যুবতী থাকো!’

গত বছর লকডাউনের সময়ও আলাদা ছিলেন ‘সৃজিলা’। ২০১৯ সালের ৬ই ডিসেম্বর কলকাতায় বিয়ে করেন তারা। এরপর থেকেই দুই বাংলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা।

 

 

 

Link copied!