মিথ্যা খবরে বিরক্ত হয়ে অমিতাভ বচ্চন যা বললেন সাংবাদিকদের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৩, ০৬:৩৫ পিএম

মিথ্যা খবরে বিরক্ত হয়ে অমিতাভ বচ্চন যা বললেন সাংবাদিকদের

বলিউড পাড়ায় অভিজাত পরিবারদের মধ্যে অন্যতম বচ্চন পরিবার। এই পরিবারের সদস্যদের নিয়ে জানতে শুভাকাঙ্খীরাতো বটেই, অন্যরাও মুখ উচিয়ে থাকেন। তবে অনেক সময় সাংবাদিকরা মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করেন সংবাদকর্মীদের কেউ কেউ। অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের পর পরিবারের সর্বকনিষ্ট সদস্য আরাধ্যকে নিয়েও ছড়ানো হয়েছে ভুয়া খবর। আর এতেই সাংবাদিকদের ওপর চটেছেন বলিউড শাহেনশাহ।

টুইটারে সাংবাদিকদের নিয়ে একটি পোস্ট করেছেন ৮০ বছর পেরিয়ে যাওয়া এই অভিনেতা।

বুধবার সকালেই ওই টুইট করেন অমিতাভ। টুইটে তিনি লেখেন, ‘আমার কাজের সময়ে পুরো দেশে পরিচিত সাংবাদিক ছিলেন আট হাজার দুইশো আটানব্বই জন। আর এখন পুরো দেশে ১.৩ বিলিয়ন সাংবাদিক রয়েছেন। তারাই এখন আমাদের পথ দেখান, শিক্ষিত করেন।’

অমিতাভ বচ্চনের পর পুত্রবধু ঐশ্বরিয়াও আর চুপ থাকতে পারেন নি। তিনিও এই বিষয়ে মুখ খুলেছেন। অভিনেত্রীর নতুন ছবি, ‘পোন্নিয়ান সেলভান ২’-এর প্রচারের সময়, পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, ‘আমি সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাই যে তাদেরই একজন স্বীকার করেছেন, ভিত্তিহীন খবর মানুষকে মানসিকভাবে ভীষণ আঘাত করে। এটা চিরস্থায়ী হোক। আশা করি ভবিষ্যতেও মানুষ এই ধরণের কাজ করবেন না এবং এই ধরনের কাজে উৎসাহ দেবেন না।”

প্রসঙ্গত, ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা এবং ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি ইউটিউব ট্যাবলয়েয়ে ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে ১১ বছর বয়সী আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর প্রকাশিত হয়। এতে ওই  ইউটিউব ট্যাবলয়েডের বিরুদ্ধে আরাধ্যা অভিযোগ জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। গত ২০ এপ্রিল আরাধ্যর দায়ের করা পিটিশনে দিল্লি হাইকোর্ট কতিপয় ইউটিউব চ্যানেলকে তার সম্পর্কে ‘সকল ভিডিও শেয়ার থেকে বিরত থাকার জন্য বলেছিল।’

Link copied!