চার বছরের দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বাদশাহ শাহরুখ খানের অ্যাকশন ধর্মী সিনেমা পাঠান। শাহরুখ খান টুইট করে জানান, আজ মঙ্গলবার বেলা ১১টায় তাঁর আগামী ছবি পাঠানের ট্রেলার মুক্তি পেতে চলেছে। বিভিন্ন ভাষায় পাঠানের ট্রেলার মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি ।
একটি ট্যুইটের মাধ্যমে শাহরুখ খান জানান, “যশরাজ ফিল্মসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ২৫ জানুয়ারি বড় পর্দায় দেখুন পাঠান। রিলিজ হচ্ছে হিন্দি ,তামিল এবং তেলেগু ভাষায়।”
শুধুমাত্র নতুন পোস্টার দিয়েই নয়, দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) লুক ট্যুইট করে শাহরুখ খান লেখেন, “তাঁরও একটা মিশন রয়েছে।”
যদিও আসল গল্প কী তা সিনেমা দেখার পর জানতে পারলেই ভালো হয়। স্পয়লার দেওয়ার মত তথ্য এখনও পর্যন্ত কিছুই প্রকাশ্যে আসেনি। তবে রিপোর্ট বলছে এই ছবির চিত্রনাট্য এক কুখ্যাত অপরাধীকে কেন্দ্র করে আবর্তিত হবে। মধ্যপ্রাচ্যের দেশে তাঁর বসবাস এবং সেই মাদকচক্রের মূল মাথাকে হত্যা করার মিশনে পাঠানো হয় প্রাক্তন পুলিশকর্মীকে । আজীবন আন্ডারকভার কপ হিসেবে কাজ করে আসা সেই প্রাক্তন পুলিশ কর্মীর সঙ্গে কুখ্যাত অপরাধীর লড়াই নিয়ে।