মুক্তি পেল সালমানের ‘ডান্স উইথ মি’

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২২, ০৮:৫৬ পিএম

মুক্তি পেল সালমানের ‘ডান্স উইথ মি’

অভিনয় দিয়ে বরাবরই দর্শক মাতিয়ে আসছেন তিনি। অসংখ্য ভক্তের ভালোবাসা পেয়েছেন। তার সিনেমা মানেই সিনেমা প্রেমীদের কাছে অন্যরকম আকর্ষণ। বলিউডে ‘ভাইজান’ খ্যাত সেই অভিনেতা সালমান খান অভিনয় ছাড়াও করেছেন গান। তার সুরেলা কণ্ঠে গান গেয়ে ভক্তদের তাক লাগিয়েছেন বারবার।

এবার তার গাওয়া আরেকটি নতুন গান মুক্তি পেল।

শুক্রবার ‘ডান্স উইথ মি’ গানটির টিজার তার অফিশিয়াল ইউটিউবে প্রকাশ করে। মুহূর্তেই ভাইরাল হয় টিজারটি। আজ শনিবার গানটি মুক্তি পায়। গানটির ভিজ্যুয়ালে দেখা যায় শাহরুখ ও আমির খানসহ সালমানের বন্ধুদের ফুটেজ।

রয়েছেন সালমানের পরিবারের সসস্যরা। গানটির ভিডিওতে ছিল সালমানের ফিরে দেখা সব ফুটেজ।

গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই প্রশংসায় ভাসছেন ভাইজন। সেইসাথে ভক্তরা সালমানের মিষ্টি সুরের প্রশংসাও করছেন। তার অনুরাগীরা সবসময় অপেক্ষায় থাকে তার সিনেমা কিংবা গানের জন্য।

গানটি কম্পোজ করেছেন খ্যাতিমান সংগীত কম্পোজার জুটি সাজিদ-ওয়াজিদ।

Link copied!