মুক্তির এক দিন আগে স্থগিত ‘শান’

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০৮:৩৭ পিএম

মুক্তির এক দিন আগে স্থগিত ‘শান’

৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘শান’। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মুক্তি স্থগিত ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রোডাকশন।

বুধবার সিনেমাটির মুক্তি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন শান-এর গল্পকার আজাদ খান। তিনি বলেন, “করোনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে অবস্থা বিবেচনা করে মুক্তির নতুন তারিখ জানানো হবে।”

মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন সিনেমা সংশ্লিষ্টরা।

সিয়াম-পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, অরুণা বিশ্বাস, চম্পা, মুরাদ পারভেজ, ডন ও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান।

সিনেমার গল্পকার আজাদ খান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। তার দেখা সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে গল্পটি।

সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। ফিল্মম্যানের প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

Link copied!