মুম্বাইতে ১৮ কোটি টাকায় ফ্ল্যাট কিনলেন সানি লিওন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২১, ০৩:২৫ পিএম

মুম্বাইতে ১৮ কোটি টাকায় ফ্ল্যাট কিনলেন সানি লিওন

রিয়েলিটি শো ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে এসে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন সানি লিওন। তার পুর্ব পরিচয় পর্ণ তারকা হলেও এখন তার পরিচয় একজন অভিনেত্রী হিসেবে। নির্মাতা মহেশ ভাটের সিনেমা ‘রাগিণী এমএমএস ২’ সিনেমা দিয়ে বলিউডে অভিনেত্রী হিসেবে অভিষেক হয় সানি লিওনের। বর্তমানে অভিনয়ের পাশাপাশি পারিবারিক জীবন নিয়ে ব্যস্ত তিনি। সম্প্রতি মুম্বাইতে একটি ফ্ল্যাট কিনেছেন এই অভিনেত্রী। স্বামী এবং তিন সন্তানকে নিয়ে সেখানেই আছেন তিনি।

গত ২৮ মার্চ সানি লিওন মুম্বাইয়ে এক বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। সেখানে পাঁচটি শোবার ঘর, একটি হলরুম, বিশাল রান্নাঘর রয়েছে। এই নতুন ঠিকানায় পরিবারকে সাথে থাকবেন তিনি। বলিউড অভিনেত্রী সানির নতুন ফ্ল্যাটের দাম সম্প্রতি জানা গেছে। ১৬ কোটি রুপি বা ১৮ কোটি ১০ লাখ টাকা দিয়ে তিনি এই ফ্ল্যাট কিনেছেন। সানি এই নতুন সম্পত্তি নিজের আসল নাম, অর্থাৎ করণজিৎ কউর নামে কিনেছেন। তার এই নতুন বাসা মুম্বাইয়ের আন্ধেরি এলাকার আটলান্টিস নামের বিল্ডিংয়ের ১২ তলায়। ফ্ল্যাটটির আকার ৩ হাজার ৯৬৭ বর্গমিটার। জানা গেছে, সানি গাড়ি পার্কিংয়ের জন্য তিনটি স্থান পেয়েছেন।

সানি লিওন তার সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে সক্রিয় থাকেন। প্রায় ছবি শেয়ার করতে থাকেন তিনি। তার শেয়ার করা ছবি ভাইরালও হয় খুব দ্রুত। স্বামী ডেনিয়াল ওয়েভার এবং তিন সন্তানকে নিয়ে তার সাংসারিক জীবন সুখেই কাটছে। সানি লিওন এই মুহূর্তে ব্যস্ত আছেন রিয়েলিটি শো ‘স্পিল্টসভিলা’র ১৩তম আসরের শুটিংয়ে। এর পাশাপাশি তিনি বিক্রম ভাটের ওয়েব সিরিজ ‘অনামিকা’র শুটিং করছেন।

Link copied!