মোস্তফা সরয়ার ফারুকী করোনা আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩১, ২০২১, ০৭:১২ পিএম

মোস্তফা সরয়ার ফারুকী করোনা আক্রান্ত

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (৩১ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি নিজেই এতথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, 'সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও পজিটিভ আমি। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।'

ফারুকী কোভিড পজিটিভ হলেও তার স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

তিশা জানান, একমাত্র কাশির সমস্যা ছিল। এরপর গতকাল তিনি কোভিড স্যাম্পল দেন। আজ জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। এখন বনানীর বাসায় আইসোলশনে আছেন ফারুকী। খাওয়াদাওয়াসহ সবকিছুই স্বাভাবিক। আর কোনো সমস্যা আপাতত হচ্ছে না।

এর আগে গত ২৬ জুলাই ফারুকী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। এক ফেসবুক পোস্টে ফারুকী তো জানান।

দীর্ঘ চার বেছর বিরতির পর কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান'। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, মারিয়া নূর প্রমুখ।

Link copied!