যমজ পুত্রের আম্মা-আপ্পা হলেন নয়নতারা-ভিগ্নেশ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২২, ০২:১৪ পিএম

যমজ পুত্রের আম্মা-আপ্পা হলেন নয়নতারা-ভিগ্নেশ

অর্ধযুগের প্রেমকে পূর্ণতা দিয়ে এ বছরের (৯ জুন) সাত পাকে বাঁধা পড়েছিলেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা নয়নতারা ও স্বনামধন্য পরিচালক ভিগ্নেশ শিবান। যমজ পুত্র সন্তান জন্ম দিলেন দক্ষিণী চলচিত্রের জনপ্রিয় এই দম্পতি।

বিয়ের চার মাসের মাথায় এই সুসংবাদ জানালেন তারা। রোববার (৯ অক্টোবর) টুইটারে দুই সন্তানের সঙ্গে নিজেদের ছবি দিয়ে এ সুখবর দিলেন ভিগনেশ। নতুন অতিথিদের নাম রেখেছেন উয়ির ও উলাগাম।

টুইটারে শেয়ার করা ছবিতে দেখা যায়, যমজ সন্তানের পায়ে চুমু খাচ্ছেন নয়নতারা এবং ভিগনেশ।

ছবির ক্যাপশনে ভিগনেশ লিখেছেন, নয়ন এবং আমি আম্মা আর আপ্পা হলাম। যমজ পুত্র সন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আশীর্বাদ চাই।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ ছবির শুটিংয়ে প্রেমে পড়েন এই জুটি। এর দুই বছর পর সিঙ্গাপুরে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন তারা।

Link copied!