শোবিজ ঝলমলে আলোর রঙিন দুনিয়া। এদিকে প্রতিনিয়ত ঘটে রঙ-বেরঙের নানান ঘটনা। এই ঘটনাগুলো জানতে দর্শকের আগ্রহের শেষ নেই। দর্শকের জন্য সুখবর। দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাখি সাওয়ান্ত।
রাখি সাওয়ান্ত যে কখন কি করেন, তা বুঝা বেশ কঠিন। বলিউডের বিতর্কের আরেক নাম তিনি।
সম্প্রতি তিনিই ক্যানসার আক্রান্ত মায়ের জন্য অশ্রুভেজা নয়নে কেঁদে সকলকে প্রার্থনা করার অনুরোধ করেন। তার ঠিক দু’দিনের মাথায় পাওয়া গেল রাখির বিয়ের খবর। সব সময়ে নিজের কর্মকাণ্ডের জন্য আলোচনায় থাকেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত।

গতকাল জানা গেছে গোপনে বিয়ে করেছেন রাখি। গত বছরের জুলাই মাসেই একটি কোর্টে বিবাহ কার্য সম্পাদন করেছেন রাখি। তিনি একজন মুসলিম অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেছেন যার কারণে নিজের নামও নাকি পরিবর্তন করেছেন রাখি। তার নতুন নাম ফাতিমা। বিয়ের শংসাপত্র অনুসারে, রাখি এখন ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’।

গতকাল রাখি তার ভ্যারিফাইড ফেসবুক পেইজে ছবিগুলো আপলোড করার পর মুহুর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। রাখি-আদিলের বিয়ের ভাইরাল ছবিতে দেখা গেছে, রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। গলায় পরা বরমালা। আরও একটি ছবি ছড়িয়েছে। যেখানে রাখি পরে আছেন লাল রঙের সালোয়ার। রেজিস্ট্রির কাগজে সাইন করছেন।
রেজিস্ট্রি অনুযায়ী, গত বছরের ২ জুলাই হয়েছে রাখি-আদিলের। যা এতদিন সকলের থেকে তারা গোপন রেখেছিলেন।
এর আগে সালমান খানের বিগ বস ১৫-এর ঘর থেকে বেরিয়ে রিতেশকে বিয়ে করেছিলেন রাখি। যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি। তিক্ত বিচ্ছেদ হয়েছিল প্রাক্তন দম্পতির। এরপর বয়সে ছোট আদিলের প্রেমে পড়েন রাখি। আপাতত সোশ্যাল মিডিয়ায় নতুন জীবনের শুভেচ্ছায় ভাসছেন তারা।