যে ছবির জন্য নিজের সম্পত্তি বন্ধক রাখেন কঙ্গনা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৩, ০২:৪৭ পিএম

যে ছবির জন্য নিজের সম্পত্তি বন্ধক রাখেন কঙ্গনা

এবার পর্দায় এক রাজনীতিকের ভূমিকায় ফিরছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন অবলম্বনে তৈরি ছবি ‘ইমার্জেন্সি’।

শনিবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সদ্য সমাপ্ত ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং সেটের ছবি শেয়ার করে সেই তার সিনেমার পেছনের কথাগুলো শেয়ার করেন।

কঙ্গনা জানান, এই ছবি করতে গিয়ে একাধিক বাধার সম্মুখীন হয়েছেন তিনি। ডেঙ্গিতে ভুগেছেন, শরীর অসুস্থ থাকাকালীনও শুটিং করতে হয়েছে তাকে। এমনকি ছবির খরচ বহন করতে গিয়ে তাকে নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে।

নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কঙ্গনা লেখেন, আগেই এই সব কথা সামাজিক মাধ্যমে বলিনি, কারণ কিছু মানুষ আমার ব্যর্থতা দেখতে চেয়েছিল, তাদের আনন্দ পাওয়ার সুযোগ দিতে চাইনি।

ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনকে নিয়ে নির্মাণ করা হচ্ছে ‘ইমার্জেন্সি’ ছবিটি। তবে এই ছবিতে বিশেষ গুরুত্ব পেয়েছে ১৯৭৫ সালের ২৫ জুন থেকে টানা ২১ মাস ভারতে জারি করা জরুরি অবস্থার ঘটনাটি। কঙ্গনা আগেই বলে দিয়েছেন, ছবিটি কোনো বায়োপিক নয়, এটা একটা রাজনৈতিক ছবি। আর ছবিটি বর্তমান প্রজন্মকে সাহায্য করবে ভারতের বর্তমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝতে।

Link copied!