রণবীর কাপুরের ছবির সেটে লেগেছে ভয়াবহ আগুন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২২, ০২:১২ এএম

রণবীর কাপুরের ছবির সেটে লেগেছে ভয়াবহ আগুন

ভারতের চিত্রপুরী মুম্বাইতে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ চলচ্চিত্রের শুটিং সেটে আগুন লেগেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার মুম্বাইতে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে এ আগুনের সূত্রপাত। 

শুক্রবার মুম্বাইতে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে এ আগুনের সূত্রপাত
শুক্রবার মুম্বাইতে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে এ আগুনের সূত্রপাত
ছবি : এএনআই

আন্ধেরির সদর বাজারের কাছে চিত্রকূট গ্রাউন্ডে এক হাজার বর্গফুট জায়গাজুড়ে সেট ফেলে চলছিল ছবির শুটিং। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সময় রণবীর সেটে উপস্থিত ছিলেন কি না, সেটাও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে
ছবি : এএনআই 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগুন লাগার পর ‘অ্যানিমেল’–এর সেট ভেঙে গেছে। এই সেটের খুব কাছেই চলছিল রাজঋষি প্রযোজনা সংস্থার আরেকটি ছবির শুটিং। যে ছবি দিয়ে সানি দেওলের ছোট ছেলে রাজবীরের অভিষেক হওয়ার কথা। আগুন লাগার পরপরই সে ছবির শুটিং মাঝপথে বন্ধ করে দেওয়া হয়।

শুটিং সেটের কাছে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত, যা পরে শুটিংস্থলে ছড়িয়ে পড়ে
শুটিং সেটের কাছে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত, যা পরে শুটিংস্থলে ছড়িয়ে পড়ে
ছবি : এএনআই

সামাজিক যোগাযোগমাধ্যমে পাপারাজ্জিদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, আগুন লাগার পর চিত্রকূট মাঠের চারপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। ঘটনার এক প্রতক্ষ্যদর্শী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুটিং সেটের কাছে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত, যা পরে শুটিংস্থলে ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করছিল। অ্যানিমেল-এর শুটিং সেটের আশপাশেই আছে যশ রাজ, ফান সিনেমাস, বালাজিসহ বেশ কিছু প্রযোজনা সংস্থার কয়েকটি স্টুডিও।

দক্ষিণ ভারতের আলোচিত–সমালোচিত পরিচালক সন্দীপ রড্ডি ভাঙার ‘অ্যানিমেল’–এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। এ ছাড়াও ছবিটিতে আছেন ভারতক্রাশ রাশমিকা মান্দানাও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Link copied!