বলিউডের বর্তমানের সেরা জুটির কথা সামনে এলে প্রথমেই দীপবীর জুটির নাম আসে। তাদের জনপ্রিয়টা শুধু মাত্র ছবিতে নয়। তাদের ব্যক্তিগত জীবন-যাপন নিয়েও তারা সকলের কাছে প্রিয়। দীর্ঘ সময় ধরে একসাথে থাকা এই দম্পতির মধ্যে ভালোবাসা ছাড়া কোনো কলহ এখন পর্যন্ত সামনে আসেনি ভক্তদের কাছে। তাদের বন্ধুত্ব, প্রেম, বিয়ে, ক্যারিয়ার কোনো কিছুই লুকিয়ে নেই।

সেরা এই জুটি বলিউডকে দিয়েছে বেশ কিছু ব্লকবাস্টার ছবি। তার মধ্যে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘রামলীলা’,’বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবতী’ সেরা ছবি। সবার কাছে তারা এতটাই প্রিয় যে, এই জুটিকে আবার একসাথে
দেখা জন্য অনেক সময় ধরে উৎসুক ভক্তরা। তাই আবারো ছবিতে একসাথে আসছে দীপিকা-রণবীর। তবে জুটি হয়ে নয়। সহশিল্পী, বন্ধু, প্রেমিকা, স্ত্রীর পর এবার রণবীরের আইটেম গার্ল দীপিকা।

এবার রোহিত শেঠির ‘সার্কাস’ ছবিতে দেখা যাবে রণবীর-দীপিকাকে। তবে এই ছবিতে তাঁদের রোমান্স দেখা যাবে না। কারণ ‘সার্কাস’ ছবিতে দীপিকার উপস্থিতি কিছুক্ষণের জন্য। রোহিতের এই ছবিতে তাঁকে দেখা যাবে একটা বিশেষ আইটেম গানে নাচতে। গত শুক্রবার, শনিবার এবং রবিবার—এই তিন দিন দীপিকা তাঁর অংশের শুটিং সেরে ফেলেছেন। এখন মুম্বাইয়ে ‘সার্কাস’ ছবির বাকি অংশের শুটিং চলছে পুরোদমে। আগামী মাসের ভেতর এই ছবির শুটিং শেষ করে ফেলবেন পরিচালক। জানা গেছে, এ বছর ৩১ ডিসেম্বর মুক্তি পাবে ‘সার্কাস’।
শেকসপিয়রের ‘দ্য কমেডি অফ এরোর্স’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘সার্কাস’ ছবিটি নির্মাণ করছেন রোহিত। রিলায়েন্স এন্টারটেনমেন্টের ব্যানারে টি-সিরিজের সহযোগিতায় বানানো হচ্ছে ছবিটি। রণবীরকে এই ছবিতে দেখা যাবে দ্বৈত চরিত্রে। প্রথমবার তিনি এক সিনেমায় দুটি চরিত্রে অভিনয় করতে চলেছেন। তাঁকে দেখা যাবে দুই বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ এবং পূজা হেগড়ের সঙ্গে রোমান্স করতে। এই ছবির আরেক মূল অভিনেতা বরুণ শর্মাও দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। তবে দীপিকার নাম ‘সার্কাস’–এর সঙ্গে যুক্ত হওয়ার পর ছবিটিকে ঘিরে সকলের আগ্রহ বেড়ে গেছে।

তবে ভক্তদের কথা চিন্তা করতে ভুলেনি এই জুটি। এই বছরই মুক্তি পাবে ‘এইট্টি থ্রি’ ছবি। যেখানে একসাথে থাকবেন রণবীর-দীপিকা। ছবিতে আবারো দেখা যাবে তাদের দুর্দান্ত অভিনয় এবং রোমান্স।