রাজ-পরী ভক্তদের ভিড় সামলাতে হিমশিম পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৪, ২০২২, ০৮:০৮ এএম

রাজ-পরী ভক্তদের ভিড় সামলাতে হিমশিম পুলিশ

হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ময়দান এখন তারকাদের মেলা। হকির প্রসার ঘটাতে বিনোদন জগতের তারকাদের মাঠে নিয়ে আসছেন আয়োজকরা। হাওয়া ছবির নায়িকা নাজিফা তুষির পর গতকাল মওলানা ভাসানি হকি স্টেডিয়াম  মাতিয়েছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক শরীফুল রাজ ও নায়িকা পরীমনি দম্পতি।



স্টেডিয়ামের বাহিরে সন্ধ্যার পর থেকেই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। পরী এবং রাজকে এক পলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছিল ভক্তরা। এক পর্যায়ে সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে।

হকি স্টেডিয়ামে বসে অনেকক্ষণ খেলা দেখেছে রাজ-পরী। এর পর তারা নিজেও মাঠে নেমে হকি খেলেছেন। খেলা শেষে ভক্তদেরকে উপহার দিয়েছেন এবং তাদের সাথে সেলফিও তুলেছেন এই তারকা দম্পতি।



পরীমনি আর রাজকে আনা হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগে প্রচারণার অংশ হিসেবে। তাঁরা এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত।  আয়োজকেরা চাইছেন দেশে প্রথমবারের মতো আয়োজিত ছয় দলের হকি লিগটিকে আকর্ষণীয় করতে। কিন্তু গ্যালারিতে দর্শক থাকছেন হাতে গোনাই। গতকাল ও রাজ-পরী আসার আগে অল্প সংখ্যক দর্শক ছিল গ্যালারিতে।

Link copied!