রাজ-পরীর সংসার ভাঙনের নেপথ্যে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৩, ০২:৪৯ পিএম

রাজ-পরীর সংসার ভাঙনের নেপথ্যে

পরীমণি-রাজ দম্পতির সংসারে ভাঙনের সুর। গতকাল রাত থেকেই এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এতদিন নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন পরীমনি। তবে নীরব ভূমিকায় ছিলেন রাজ। সবশেষ পরীমনির অভিযোগ ও ঘর ছেড়ে যাওয়ার ঘোষণার পর আর সহ্য করতে পারলেন না রাজ। ভাঙলেন নীরবতা। তার সেসব কথায় আছে ক্ষোভ ও আছে হতাশাও।

সোমবার গণমাধ্যমে রাজ বলেছেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে এখন। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। তবে এটুকু স্পষ্ট করি— আমি কোনো ভুল করিনি। আমাদের আর এক হওয়া হবে না।’

চরকি প্রযোজিত ‘গুণিন’ চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে পরীমনি ও শরীফুল রাজের পরিচয়। এরপর প্রেম, তারপর বিয়ের সিদ্ধান্ত। বিয়ের পরই তাঁরা বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন। আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণার সময় পরীমনি বলেছিলেন, ‘গুণিন’-এর শুটিং করতে গিয়ে এক অন্য রকম রাজকে আবিষ্কার করেন তিনি। এরপর প্রেম, তারপর পরিণয়। কিন্তু আলাদা হতেও এক বছরের বেশি সময় লাগল না।

আলাদা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে পরীমনির ভাষ্য, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তার (রাজ) যে আচার-আচরণ, তাতে একসঙ্গে থাকার পরিস্থিতি নেই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম।’ ঢাকাই সিনেমার আলোচিত এক নায়িকাকে ঘিরে সংসারে অশান্তি—এমন ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে একটি পোস্ট করেন পরীমনি। সেটি নিয়ে তোলপাড়ের সৃষ্টি হয়। পরীমনি ও রাজের মধ্যে বেশ কয়েক দিন থেকেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিছুদিন আগে এ চিত্রনায়িকাই ফেসবুক পোস্টের মাধ্যমে তা সামনে এনেছিলেন। তিনি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেন। তাঁদের দুজনের দীর্ঘ ফোনালাপ নিয়ে অনেক কথা বলেন। পরীমনি সে সময় রাজ-মিমের বিবাহবহির্ভূত সম্পর্কের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এসব বন্ধ করো।’

পরীমনির ফেসবুকে দেওয়া পোস্টের পাশাপাশি শরীফুল রাজের কথায়ও স্পষ্ট, এই সম্পর্ক আর জোড়া লাগবে না। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, আর হবে না।’

Link copied!