রাজ্য’র দিকে তাকিয়ে একত্রে থাকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি: পরীমনি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২২, ০৫:৪১ পিএম

রাজ্য’র দিকে তাকিয়ে একত্রে থাকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি: পরীমনি

বছরের শেষ দিনে ঢালিউড পাড়ায় বোমা ফোটালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। শুক্রবার মধ্য রাতে তাঁর ফেসবুক স্টাটাসে দেওয়া স্বামী রাজের সাঙ্গে একত্রে না থাকার বিষয়টি নেট দুনিয়ায় দানাবলের মতো ছড়িয়ে পড়ে।

পরীমনি ও শরিফুল রাজের দাম্পত্যকলহের গুঞ্জন ছিল কয়েকমাস ধরে। এবার তাদের বৈবাহিক সম্পর্ক ফাটলের বিষয়টি প্রকাশ্যে আনলেন পরী নিজেই। ফেইসবুকে স্টাটাসের মাধ্যমে বিচ্ছেদের ইংগিত দিলেন পরীমনি।

পরীমনি-রাজের এখনো বিচ্ছেদ না হলেও আপাতত তাঁরা আলাদা থাকছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’

পুরো বছর ধরে নানা কারণে আলোচনায় থাকা এই অভিনেত্রী আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।’ 

জানা গেছে, স্ট্যাটাস দেওয়ার আগে রাত সাড়ে ৮টার দিকে সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে যান পরীমণি। এর পরই স্ট্যাটাসটি দেন এই চিত্রনায়িকা। 

 

প্রসঙ্গত,  শরিফুল রাজের সাথে ২০২২ সালে সম্পর্কের কথা সামনে আসে। ২০২১ সালের ১০ অক্টোবর গোপনে বিয়ে হয়েছিল তাদের।এই বছরই আবার তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে ছেলে সন্তান রাজ্য। সুখি সংসারের স্বপ্ন দেখতেন রাজ- পরী।

কিছুদিন আগেও তারা একসাথে বেশ আনন্দেই ছিলেন। একসাথে মেসির দেশে যাওয়ার পরিকল্পনাও করছিলেন। সংসারে বেশ মনযোগী ছিলেম পরিমনি। সন্তানকে সময় দেওয়ার জন্য সিনেমা থেকেও কয়েক মাস দূরে ছিলেন। বিশ্বকাপের সময় ও রাজ পরীর মাঝে বেশ ভালবাসা দেখা যায়। সবার সামনে হাসিখুশি ভাবেই রাজ পরীকে দেখা গেছে সারা বছর জুড়েই।

কিন্তু হঠাৎ করে তাদের মাঝে এমন কী হলো যে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন। কিছুদিন আগেও পরীমনি বিদ্যা সিনহা মীমকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন যেখানে মীম এবং রাজের মাঝে প্রেমের ইংগিত দেয়া হয়। এ নিয়ে মীম এবং পরীর মাঝে ভার্চুয়াল যুদ্ধ বেধে যায়।তবে বিদ্যা সিনহা মীমই কী রাজ পরির বিবাহ বিচ্ছেদের কারণ। নাকি অন্য কোন কারনে তাদের বিচ্ছেদ হচ্ছে। এই প্রশ্ন এখন ঢালিউডের বাতাসে ঘুরছে। তবে পরীমনি নিজেই জানালেন, “সন্তান রাজ্য’র কথা চিন্তা করে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না।”

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনি স্ট্যাটাস দিয়ে সবকিছু জানালেও তাঁর স্বামী শরিফুল রাজ কিন্তু এখনও কোনো কথা বলেননি মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাঁর ফোনে একাধিকবার কল দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়।

Link copied!