নভেম্বর ১০, ২০২২, ০৬:০৩ পিএম
সময়টা ২০০৭ সাল। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। ‘আমার আছে জল’ ছবিতে অসাধারণ অভিনয় করে সবার নজরে আসেন। বর্তমান সময়ের তিনি সবচেয়ে সফল অভিনেত্রী। সিনেমা হলে একসাথে চলছে দুইটি সিনেমা। তিনি বিদ্যা সিনহা সাহা মিম। আজ তার জন্মদিন।

বুধবার একটি প্রতিষ্ঠানের লাইভ শো শেষ করে বাসায় ফিরতে দেরি হয় ঢালিউডের বর্তমান ক্রেজ বিদ্যা সিনহা মিমের। রাত সোয়া ১২টার দিকে বাসায় ফিরেই চমকে যান। ড্রয়িংরুমের টেবিলে ১৫টির বেশি জন্মদিনের কেক সাজানো রয়েছে কারোর কাটার অপেক্ষায়।

১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহন করেন মীম।প্রথম সিনেমার জন্য মেরিল প্রথম আলো পুরুষ্কারও লাভ করেন তিনি।

মিমের বহুল প্রতীক্ষিত ছবি পদ্ম পাতার জল মুক্তি পায় ২০১৫ সালের ঈদুল ফিতরে। ছবিটি কম সংখ্যক হলে মুক্তি পেলেও ভালো ব্যবসা করেছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় মুক্তি পায় তার অভিনীত ব্ল্যাক ছবিটি। ছবিটি ২০১৫ সালের ২৭ নভেম্বর ভারতে ও ৪ ডিসেম্বর বাংলাদেশে প্রায় ২০০টি হলে মুক্তি পায়।

টলিউডের পরিচালক রাজা চন্দ পরিচালিত সিনেমাটিতে মিমের বিপরীতে অভিনয় করেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী। পরের বছরে ভালোবাসা দিবসে মুক্তি পায় মীম অভিনীত সুইটহার্ট। এতে তার বিপরীতে ছিলেন বাপ্পি চৌধুরী।

২০১৮ সালে তাকে ঢালিউড পরিচালক মনতাজুর রহমান আকবর পরিচালিত দুলাভাই জিন্দাবাদ, সৈকত নাসিরের পাষাণ ও সুলতান দ্য সেভিয়ার চলচ্চিত্রে দেখা যায়। এছাড়া নির্মাণাধীন রয়েছে তারেক শিকদারের দাগ, ও ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার অরিন্দমের বিপরীতে ‘রকি’ সিনেমা।

সম্প্রতি সুপার ডুপার হিট হওয়া ‘পরান’ ও ‘দামাল’ মুক্তির পর আকাশ ছুয়া সফলতা পান মিম।মাল্টিপ্লেক্সগুলোয় একই সাথে তার দুইটি সিনেমা চলছে এবং দুইটি সিনেমাই বছরের অন্যতম সেরা সিনেমা। জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার, মেরিল প্রথম আলো পুরুষ্কার সহ বেশ কয়েকটি পুরুষ্কার পেয়েছেন মিম।

অভিনয়ের পাশাপাশি মডেলিং ও বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেছেন বিদ্যা সিনহা মিম। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এক বছরের চুক্তিতে ল্যাপটপ ব্রান্ড এসারের শুভেচ্ছাদূত হন। মে মাসে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন।

আদনান আল রাজীব নির্দেশনায় এই বিজ্ঞাপনে আরও আছেন গায়ক ও মডেল তাহসান রহমান খান। একই বছরের আগস্ট মাসে ইউনিলিভারের সাবান লাক্সের শুভেচ্ছাদূত হন এবং পাঁচটি বিজ্ঞাপনের মডেল হন।

অভিনয়ের পাশাপাশি লেখালেখি করতেও মীম বেশ পছন্দ করে।২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় বিদ্যা সিনহা সাহা মীমের প্রথম গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা প্রকাশিত হয়। তার পরের বছর অর্থাৎ ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস পূর্ণতা। দুইটি বই-ই প্রকাশ করে শব্দশিল্প প্রকাশনী।