রাশিয়ায় সিনেমা মুক্তি দেবে না ডিজনি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ০২:৩৩ পিএম

রাশিয়ায় সিনেমা মুক্তি দেবে না ডিজনি

ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ায় সিনেমা মুক্তি বন্ধ করার ঘোষণা দিয়েছে ডিজনি।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মার্কিন এন্টারটেইনমেন্ট জায়েন্ট ডিজনি এক বার্তায় জানিয়েছে, “ইউক্রেনে বিনা উসকানিতে আগ্রাসন চালিয়ে সেখানে চরম মানবিক সংকট সৃষ্টি করা হয়েছে। আমরা রাশিয়ায় সিনেমা মুক্তি বন্ধ রাখছি।”

এই তালিকায় পিক্সার'র আসন্ন চলচ্চিত্র 'টার্নিং রেড' রয়েছে।

Link copied!