রোমান্টিক ডান্স ফ্লোরে আমির-এলি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২১, ০৫:২৬ পিএম

রোমান্টিক ডান্স ফ্লোরে আমির-এলি

দীর্ঘ সময়ের বিরতির পরে দেখা মিলবে আমির খানের। এলি আব্রাহামের সাথে রোম্যান্স করতে দেখা যাবে তাকে। ছবির নাম ,কই জানে না’। ইতোমধ্যে সামনে এসেছে তাদের রোম্যান্সের এক ঝলক। এলি আব্রাহাম সেই মুহূর্তেরে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে এলি নাচের পোশাকে আছেন এবং আমির খান তাকে আগলে রেখেছেন। ছবিটি শেয়ার করে এলি লিখেছেন, ‘উনি সবকাজেই ওস্তাদ,আর সে হল ডান্স ফ্লোরের রানি। তৈরি হয়ে যান তাদের সঙ্গে দেখা করতে, ১০ই মার্চ’। 

 

এলি আব্রাহামের আসন্ন ছবি ‘কই জানে না’। সিনেমাটি মুক্তি পাবে ২৬-শে মার্চ। সেখানে পুরো ছবিতে থাকবেন না আমির খান। ছবিটি পরিচালনা করেছেন আমির খানের কাছের বন্ধু আমিন। বন্ধুর আবদারে ছবির কিছু মুহূর্তে থাকবেন মিস্টার পারফেকশানিস্ট আমির খান। এর আগেও বন্ধু আমিনের সঙ্গে ‘লগান’, ‘মঙ্গল পাণ্ডে : দ্য রাইসিং’-এর মতো ছবিতে কাজ করেছেন আমির খান। আগেই এলি-আমিরের এই নাচের শ্যুটিংয়ের কিছু ভিডিও সবার সামনে এসেছিলো।  

‘কই জানে না’-র ফার্স্ট লুকে এলি আব্রাহামকে দেখা গিয়েছে মেরুন রঙ্গের সালসা পোশাকে। অপরদিকে আমির খানকে দেখা গিয়েছে নেভিব্লু ব্লেজারে। তিনি যে বলিউডের চিরন্তন ‘লাভার বয়’, সেকথা ফের প্রমাণ করে দিল এই ছবি। এই গানটি কোরিওগ্রাফ করছেন বসকো-সিজার জুটি। কোরিওগ্রাফার বসকো গনজালভেস আমিরের প্রশংসা করে জানান, ‘তাকে কেউ তার নাচের জন্য চেনে এমনটা নয়। কিন্তু ছবিতে তার নাচ, কাজ সবকিছু প্রশংসনীয়। উনি এক কথায় দুর্দান্ত। আমির খান ভীষণ পরিশ্রমী, এবং উনি আমাদের জন্য সবটা উজাড় করে দিয়েছেন। আজকাল আমাদের বড় বড় গান ছোট ছোট ভাগে ভেঙে দিতে হয় সবটা ঠিক রাখবার জন্য, কিন্তু কোনওরকম ভুলভ্রান্তি না করে লম্বা শট দিয়েছেন আমির খান। তার এক অদেখা রূপ এই নাচে ফুটে উঠবে, এইটুকু বলতে পারি’। 

বর্তমানে আমির ব্যস্ত নিজের পরবর্তী ছবি ‘লাল সিং চড্ডা’ নিয়ে। হলিউডের কালজয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়্যাল রিমেক এই ছবি। পরিচালনায়  রয়েছে অদ্বৈত চন্দন। করোনার জেরে এক বছর পিছিয়েছে এই ছবির মুক্তি। ২০২১-এর ক্রিসমাসে মুক্তি পাবে আমির খান, করিনা কাপুর খানের এই ছবি। 

Link copied!