রোহিঙ্গা শরণার্থী শিবিরে তাহসান

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৩, ২০২১, ০৩:২১ পিএম

রোহিঙ্গা শরণার্থী শিবিরে তাহসান

জনপ্রিয় বাংলাদেশি গায়ক ও ইউএনএইচসিআর-এর প্রথম বাংলাদেশি গুডউইল অ্যাম্বাস্যাডর তাহসান খান বিশ্ব শরনার্থী দিবসে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে তিনি বিভিন্ন এনজিও-র কার্যক্রম পরিদর্শন করেন এবং ক্যাম্পের ভেতরের প্রথম আইসিইউ (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) উদ্বোধন করেন। 

 ইউএনএইচসিআর বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তাহসান  শরণার্থীদের দ্রুততম সময়ে নিজেদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। 

এছাড়াও তাহসান ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীদের তৈরি ওমর’স ফিল্ম স্কুলের কার্যক্রমও পরিদর্শন করেন।

তাহসান বলেন, “তরুণ রোহিঙ্গা শরণার্থীদের তৈরি "ওমর’স ফিল্ম স্কুল”-এর তরুণ ফিল্মমেকাররা এবং এর পাশাপাশি মেধাবী রোহিঙ্গা মিউজিশিয়ানরা অসাধারণ কাজ করছে। তারা গান, মিউজিক, ফটোগ্রাফি এবং ফিল্মের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরছে। কোভিড-১৯ ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে তারা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তাদের উৎসাহ ও উদ্দীপনা অসাধারণ”।

Link copied!