শুটিং সেটে দেখা মিলল বনের বাঘ!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৪:০০ পিএম

শুটিং সেটে দেখা মিলল বনের বাঘ!

অপারেশন সুন্দরবন সিনেমায় কাজ করছেন অনেক অভিনেতা এবং অভিনেত্রী। এ সিনেমায় রয়েছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, তাসকিন, রোশান, কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে। ছবির পরিচালক দীপঙ্কর দীপন স্পষ্ট করেননি যে অপারেশন সুন্দরবন সিনেমায় বাঘের দেখা মিলবে, কি মিলবে না।

তবে সিনেমাটির শুটিং করতে গিয়ে বেশ কয়েকবারই যে বাঘের মুখোমুখি হতে হয়েছে টিমকে তা ধারণা করা যায়। তার প্রমাণ মিললো এ সিনেমার ফেসবুক পেজের এক ভিডিওতে। সেখানে দেখা যাচ্ছে যেখানে সিনেমাটির শুটিং হয়েছে সেখানে বাঘ আপনমনে খাল পার হয়ে রাজার মতো হেঁটে যাচ্ছে। সন্দিহান চোখে বারবার মানুষের দিকেও দৃষ্টি দিয়েছে কাঁদামাটিতে মাখামাখি রয়েল বেঙ্গল টাইগারটি। তবে বাঘ চলাচলের ওই সময়টাতে ওখানে শুটিং হয়নি। ভিডিওটি শুটিংয়ের পরের।

অপারেশন সুন্দরবন সিনেমার পেজে বাঘের ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, যারা সুন্দরবনের বাঘ দেখতে চান, তাদের জন্য। অপারেশন সুন্দরবনের শুটিং যেখানে হয়েছিল এটা সেই অঞ্চলের ভিডিও। অপারেশন সুন্দরবনচলচ্চিত্রের মাধ্যমে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  কীভাবে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করেছে, তা তুলে ধরা হয়েছে।

সুন্দরবনের জলদস্যু দমনের রোমাঞ্চকর অভিযান দেখা যাবে এ সিনেমায়। সেই সাথে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির যে প্রাণীও দেখা যাবে সেটিও অনুমান করা যাচ্ছে। আগামীকাল ২৩ ফেব্রুয়ারি এই সিনেমার টিজার প্রকাশ করা হবে। সেইসঙ্গে একটি ওয়েবসাইটও প্রকাশ হবে বলে জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা।

Link copied!