বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। বলিউড অভিনেত্রীদের মধ্যে জিরো ফিগারের অধিকারী হিসেবে পরিচয় রয়েছে তার। ফিটনেস নিয়ে তিনি রীতিমতোই সচেতন। তাই সন্তান জন্মের কিছুদিনের মধ্যেই আবার নিজের ফিটনেস ঠিক করে ফেলেন তিনি। কিন্তু লকডাউন বলে ফিট থাকতে পিছিয়ে নেই তিনি। বরং উৎসাহ দিচ্ছেন সবাইকে।
কারিনা কাপুর খান প্রথম গর্ভাবস্থা থেকেই নতুন মায়েদের অনুপ্রেরণা হয়ে আছেন। তিনি ২০১৬ সালে তার প্রথম সন্তান তৈমুর আলি খানকে জন্ম দিয়েছিলেন। সন্তান জন্মের কিছু দিনের মধ্যেই ওজন কমিয়ে ফিটনেস ঠিক করে ফেলেছিলেন তিনি। এটা প্রায় সকলেরই জানা, কারিনা কাজ করতে এবং বিশেষত ব্যায়াম করতে পছন্দ করেন। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তার ভাইরাল হওয়া ছবি এবং ভিডিও দেখে তা বোঝা যায়।
এমনটা ঘটেছে এবারও। চলতি বছর ২১ ফেরব্রুয়ারি দ্বিতীয় সন্তানকে জন্ম দিয়েছেন কারিনা। সন্তান জন্মের দুই মাস না হতেই আগের ফিটনেসে চলে এসেছেন কারিনা। লকডাউন চললেও ওজন কমানোর বিষয়ে আটকে নেই এই অভিনেত্রী। তিনি তার ইনস্টাগ্রামে নিজের স্মার্টওয়াচের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে তিনি প্রতিদিন যে ব্যায়াম করেন তা ৫৬০৫ স্টেপের বেশি। সেই সাথে তিনি ক্যাপশনে লিখেছেন, "লকডাউন মানেই হাল ছেড়ে দেওয়া নয়।” এছাড়াও তিনি আগেও সদ্য মা হয়েছেন এমন নারীদের উৎসাহ দিয়েছে। অনেকেই ওজন বেড়ে যাওয়ার জন্য হতাশায় ভোগেন। তাই সেসকল মায়েদের হতাশ না হওয়ার জন্য প্রায় বার্তা দিয়ে থাকেন তিনি।
প্রসঙ্গত, কারিনা কাপুরকে সবশেষ দেখা গিয়েছিলো 'আংরেজি মিডিয়াম' সিনেমাতে। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইরফান খান। সম্প্রতি আমির খানের আসন্ন সিনেমা 'লাল সিং চাড্ডা' এবং করণ জোহরের 'তখত' এ দেখা যাবে এই অভিনেত্রীকে।