লকডাউনে নিজের নতুন লুক তৈরি করছেন নিরব

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২১, ১২:১৪ পিএম

লকডাউনে নিজের নতুন লুক তৈরি করছেন নিরব

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা নিরব। অভিনয়ের দিক থেকে সকলের কাছে প্রশংসনীয় তিনি। সিনেমার জন্য প্রায় নিজেকে নতুন লুকে উপস্থাপন করেন সকলের সামনে। এবারও হচ্ছে তেমনটাই। সিনেমার জন্য নতুন লুক নিয়ে আবারও হাজির হবেন নিরব। সিনেমার নাম ‘অমানুষ’।

লকডাউনের কারনে বন্ধ আছে শ্যুটিং। এ বিষয়ে নিরব দ্য রিপোর্টকে বলেন, ‘করোনা পরিস্থিতির কথা বিবেচনা করলে আমাদের সচেতন থাকাটা বেশি গুরুত্বপুর্ণ। লকডাউনের জন্য শ্যুটিং বন্ধ থাকলেও শেষ হবার সাথে সাথেই আমরা কাজ শুরু করবো।’

লকডাউনে কেমন সময় কাটাচ্ছেন জানতে চাইলে নিরব জানান, ‘বাসায় থাকছি, রিলেক্স আছি এবং পরিবারকে সময় দিচ্ছি। এছাড়াও নতুন সিনেমা ‘অমানুষ’-র নতুন লুকের জন্য নিজেকে তৈরি করছি।’

‘অমানুষ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নিরব-মিথিলা। এর আগে বিজ্ঞাপন এবং মডেলিংয়ের জন্য একসাথে কাজ করেছেন তারা। অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ সিনেমার শ্যুটিং লকডাউনের জন্য বর্তমানে বন্ধ থাকলেও লকডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকার বাইরে শুরু হবে সিনেমার শ্যুটিং।

Link copied!