লতার জন্য দোয়া পড়ে ফুঁ দিয়ে শাহরুখ পেলেন থুতুর অপবাদ!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২২, ১২:৩৬ এএম

লতার জন্য দোয়া পড়ে ফুঁ দিয়ে শাহরুখ পেলেন থুতুর অপবাদ!

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের অন্তেষ্ট্রেক্রিয়া নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি করল সোশ্যাল মিডিয়ার এক শ্রেণির মানুষ। বিশেষ করে উগ্র হিন্দু সম্প্রদায়ের একটি অংশ এই উন্মাদনায় মেতেছে। ঘটনাটি লতার মরদেহে নায়ক শাহরুখ খানের দোয়া পড়ে ফু দেওয়ার ভুল ব্যাখ্যা থেকেই। এই ব্যাখ্যাটির অবতাড়না করেন বিজেপির এক নেতা। আর যায় কোথায়! শুরু হয় বিষোদগার।

তবে উদারপন্থী লোকজন বলছেন, সমাজ আজকাল প্রার্থনাকেও থুতু বলে ভুল করছে!

shah-rukh-khan-accused-of-spitting-near-lata-mangeshkars-mortal-remains

এমন পরিস্থিতিতে শাহরুখ খান পড়েছেন বিব্রতকর অবস্থায়। এ জন্যই শাহরুখের পাশে দাঁড়িয়ে ফুঁসে উঠলেন ঊর্মিলা মাতন্ডকর। শাহরুখ কী করছিলেন, কেনই বা করছিলেন, তা সঠিক না জেনেই তুমুল বিতর্ক। 

লতার মরদেহের সামনে থুতু ছিটিয়েছেন শাহরুখ খান! প্রয়াত কিংবদন্তির শেষকৃত্যে শাহরুখের ‘দোয়া’র একটি ভিডিও সামনে আসার পরেই বিস্ফোরক অভিযোগ। শাহরুখ আসলে কী করছিলেন, কেনই বা করছিলেন, তা সঠিক না জেনে তুমুল হট্টগোল জুড়েছেন বহু মানুষ। এই বিতর্কেই এ বার কিং খানের পাশে দাঁড়ালেন অভিনেত্রী-রাজনীতিক ঊর্মিলা মাতোন্ডকর।

রবিবার সন্ধ্যায় শিবাজী পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে প্রার্থনার অঙ্গ হিসেবে মাস্ক নামিয়ে ফুঁ দিয়েছিলেন কিং খান। তাকেই কেউ কেউ থুতু বলে ভুল করায় বিতর্কের শুরু। মুসলিম রীতি অনুযায়ী, প্রয়াত যে ব্যক্তির জন্য ‘দোয়া’ করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করে ফুঁ দেওয়া হয়। ধর্মবিশ্বাস বলে, এতে তাঁর থেকে অশুভ শক্তিকে দূরে সরানো যায়। রেওয়াজ মেনে লতার জন্য সেটাই করছিলেন শাহরুখ।

আসল সত্যিটা মনে করিয়েই কিং খানের পাশে দাঁড়িয়েছেন ঊর্মিলা। সমাজকে দুষে বলেছেন, “আমাদের সমাজের এতখানি অবক্ষয় হয়েছে যে আজকাল প্রার্থনাকেও আমরা থুতু বলে ভুল করছি! আর এমন অভিযোগ যাঁকে নিয়ে উঠছে, সেই মানুষটা এতগুলো আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন! রাজনীতি এত নীচে নেমেছে দেখে দুঃখ হয়।

লতার জন্য শাহরুখের প্রার্থনার যে ভিডিওটি প্রকাশ্যে আসে, তাতে দেখা যায় ‘দোয়া’র পরে মাস্ক নামিয়ে দু’ঠোঁট সরু করলেন শাহরুখ। এর পরেই বিজেপি নেতা অরুণ যাদব প্রশ্ন তোলেন, প্রয়াত শিল্পীর মরদেহে কি তবে থুতু ছেটালেন শাহরুখ! নিমেষে উত্তাল হয়ে ওঠে নেটমাধ্যম। কিংবদন্তি গায়িকাকে অপমান করছেন তিনি— এমন অভিযোগ তুলে শাহরুখকে সরাসরি আক্রমণ করেন অনেকেই।

আরও পড়তে পারেন

ইনস্টাগ্রামে ফিরলেন শাহরুখ খান

নায়ক শাহরুখের জীবন বাঁচিয়েছিলেন নায়িকা কাজল!

শাহরুখের ‘মান্নাত’ উড়ানোর অভিযোগে আটক ১

 

Link copied!