লাল গালিচায় মুগ্ধতা ছড়াচ্ছেন ঐশী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২২, ০৬:৩৮ পিএম

লাল গালিচায় মুগ্ধতা ছড়াচ্ছেন ঐশী

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে শোবিজে যাত্রা জান্নাতুল ফেরদৌস ঐশীর। সৌন্দর্য আর বুদ্ধিমত্তায় জয় করেছেন দর্শক হৃদয়। ঠোঁটের কোণে এক ফালি হাসি যেন মুগ্ধতার তীর এসে বিদ্ধ করে ভক্তদের হৃদয়। মঙ্গলবার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন কিছু চমকপ্রদ ছবি। যা দেখে অনেকেই বৃটিশ কোনো রাজকন্যা হিসেবে আখ্যা দিচ্ছেন।

296736375_594199892076466_5109871051138279885_n

ছবিতে দেখা যাচ্ছে লাল গালিচায় কালো রঙের স্লিভলেস গাউন, রয়্যাল হেয়ার স্টাইল, গলায় স্বর্ণের ওপর কালো পাথর বসানো হার, কানে ছোট্ট দুল, হাতে লং আর্ম হ্যান্ড স্লিভস; মোটের ওপর এভাবেই নিজেকে সাজিয়েছেন ঐশী।

297093503_594199808743141_4999935881949017698_n

মন্তব্যের ঘরে চোখ রাখলেই টের পাওয়া যায়, ঐশীর রূপের আগুনে ঝলসে গেছে হাজারো ভক্ত। কেউ লিখেছেন, ‘আপনিই একমাত্র বাংলাদেশি অভিনেত্রী, যার সৌন্দর্য, মান, অর্জন সবই আছে’; কেউ আবার তাকে তুলনা করেছেন মেরিলিন মনরোর সঙ্গে।

ছবিগুলো প্রসঙ্গে ঐশী জানালেন, ছবিগুলো তোলা হয়েছে গত শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে। সেদিন এলিগেন্ট মেকওভারের একটি জমকালো আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি। অনুষ্ঠানটির নাম ‘লয়্যালিটি ইজ রয়্যালিটি’। দ্বিতীয়বারের মতো এটি আয়োজিত হয়েছে।

295981862_594199972076458_1301644096689030990_n (1)

ঐশী বলেন, ‘এই আয়োজনে গত বছরও আমি আমন্ত্রিত ছিলাম। এখানে ফ্যাশন শো, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন সেগমেন্ট রয়েছে। এবার আমি ছাড়াও ছিলেন আরিফিন শুভ, তাহসান খান, সাদিয়া ইসলাম মৌসহ আরও অনেকে।’

সম্প্রতি ঐশী অভিনীত ‘নূর’ সিনেমাটি সেন্সরে জমা পড়েছিল। তবে কাজ পুরোপুরি সম্পন্ন না হওয়ার কারণে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। এ বিষয়ে ঐশী বললেন, ‘আসলে আমি জানতামও না যে, সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। আটকে যাওয়ার পর যখন বিভিন্ন খবর প্রকাশিত হলো, তখন বিষয়টা জানলাম। এটা সত্যি যে, সেন্সরে আটকে যাওয়ার খবরটি শুনে খারাপ লেগেছে। তবে রায়হান রাফী (নির্মাতা) ভাইয়া বলেছেন, শিগগিরই কাজ শেষ করে পুনরায় জমা দেবেন।’

jannatul-ferdowsi-oysee-noo

ঐশী আরও জানালেন, কিছুদিনের মধ্যেই ভক্তদের জন্য সুখবর দেবেন। নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। চূড়ান্ত আলাপ শেষে এখন চুক্তিবদ্ধ হওয়া বাকি।

উল্লেখ্য, ঐশী অভিনয় করেছেন ‘মিশন এক্সট্রিম-২’ সিনেমায়। এ ছাড়া ‘আদম’ শিরোনামের একটি সিনেমাতেও কাজ করেছেন তিনি। যা মুক্তির অপেক্ষায়।

Link copied!