লাস ভেগাসের বড় মঞ্চে জেমস ও শাকিব খান একসঙ্গে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১২:১৪ পিএম

লাস ভেগাসের বড় মঞ্চে জেমস ও শাকিব খান একসঙ্গে

যুক্তরাষ্ট্রের বিনোদন শহর নামে পরিচিত লাস ভেগাসে আগামী ১-৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গ সম্মেলন। সেখানকার অনুষ্ঠিতব্য একটি বিশাল আয়োজনে থাকছেন বাংলাদেশের সংগীতের সবচেয়ে বড় তারকা জেমস ও তার ব্যান্ডদল নগর বাউল। এছাড়া আয়োজনের শুভেচ্ছাদূত হিসেবে আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। 

‘বঙ্গ সম্মেলন’ মাতাতে যাচ্ছেন নগরবাউল ব্যান্ড। ইতোমধ্যে জেমসকে নিয়ে একটি পোস্টারও এসেছে প্রকাশ্যে। যেখানে অনুষ্ঠানের তথ্যসমেত জেমসের উপস্থিত থাকার কথা উল্লেখ রয়েছে। এর আগে গত ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে ‘মাছের ঝোল’ নামে একটি রেস্টুরেন্টে  শুভেচ্ছা দূত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। ফলে এই সম্মেলন শাকিব খানও থাকছেন বলে জানা গেছে। 

ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বঙ্গ সংস্কৃতি সংঘ। এটি বহির্বিশ্বে বাঙালিদের সবচেয়ে বড় আয়োজন। দীর্ঘ ৪২ বছর ধরে হয়ে আসছে এই জমজমাট সম্মেলন। জানা গেছে, আগামী ১ থেকে ৩ জুলাই অনুষ্ঠিতব্য এবারের বঙ্গ সম্মেলনে ভারত ও বাংলাদেশের অনেক তারকা অংশ নেবেন। গান, ফ্যাশন, নাটক, রিয়্যালিটি শো মিলিয়ে বিভিন্ন ধাপে বাঙালিদের মনোরঞ্জন করতে প্রায় ১০০ শিল্পী উপস্থিত থাকবেন।

Link copied!