শপথ নিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২১, ০৬:২০ পিএম

শপথ নিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটি

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজিত হয়েছিল ২রা এপ্রিল। নতুন কমিটি হিসেবে বিজয়ী হয়েছে সোহানুর রহমান সোহান- শাহীন সুমন প্যানেল। বিজয়ী নতুন কমিটির সদস্যরা শপথ নিয়েছেন। আজ বিএফডিসিতে অবস্থিত পরিচালক সমিতির বাইরে খোলা চত্বরে নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো হয়।

শপথ গ্রহণের এই আয়োজনে শুরুতে পরিচালক সমিতি কার্যালয়ে নির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহানকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু সদ্য। পরে সাধারণ সম্পাদক শাহীন সুমনসহ তার প্যানেলের নবনির্বাচিত ১৭ সদস্যের কমিটিকে শপথ বাক্য পাঠ করান সোহানুর রহমান সোহান।
শপথ নেওয়া অন্যরা হলেন সহ-সভাপতি ছটকু আহমেদ, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, অর্থ-সচিব মোঃ সালাহউদ্দিন, সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব নোমান রবিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব শাহীন কবির টুটুল এবং প্রচার, প্রকাশনা দফতর সচিব হলেন আনোয়ার সিরাজী এবং কার্যনির্বাহী পরিষদের ১০ সদস্য পল্লী মালেক, জাকির হোসেন রাজু, আব্দুর রহিম বাবু, নূর মোহাম্মদ মনি, মাসুমা তানি, মোস্তাফিজুর রহমান বাবু, সেলিম আজম, হাবিবুল ইসলাম হাবিব, সাঈদুর রহমান সাঈদ ও শাহাদাৎ হোসেন লিটন।

Link copied!