নভেম্বর ৭, ২০২২, ০৪:১৭ পিএম
অপেক্ষা ভালবাসার তীব্র বহিঃপ্রকাশ। দূরত্ব যখন বাধা হয়ে দাঁড়ায় তখন প্রিয়জনের সাথে দেখা করার আকুতি, কথা বলার আকুতি বুঝিয়ে দেয় অপেক্ষার মত এমন অম্ল-মধুর আর কিছু নেই। শহরে বেড়ে ওঠা এক গায়েন তার প্রিয়জনের কাছে যাবার অপেক্ষাকে অন্যরকমভাবে দেখার চেষ্টা করেছে।
কি হতো যদি সে কোনো গ্রামের ছেলে হতো? কি হতো যদি তার গন্তব্য হতো নদীর দূরের কোনো এক পাড়? সেখানে কেউ একজন হয়তো তার অপেক্ষা করছে। সেই অপেক্ষাটা কেমন?
নদীর ওপাড়ে পৌঁছানোর চিন্তায় মগ্ন থাকতে থাকতেই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। নদীর তীরেই বেলা বয়ে গেল। তাহলে দেখা হবে কখন! কখনই বা উপহার দিয়ে চমকে দেয়া যাবে তাকে! তারই বহিঃপ্রকাশ ‘সন্ধ্যা নদীর তীরে’।
‘ওরে নাও লইয়া যাও, পরান আমার পুড়ে’ শিরোনামে ১১ নভেম্বর বিকাল ৪টায় টিএসসিতে সংগীত শিল্পী হিমাদ্রি বাপন-এর ‘সন্ধ্যা নদীর তীরে’ গানটির অফিসিয়াল লঞ্চিং অনুষ্ঠিত হবে।
এটির মিউজিক ভিডিওতে আছেন মডেল ও অভিনয়শিল্পী সারাহ জেবীন অদিতি এবং শোভন দে।
ভিডিওটি নির্মাণে কাজ করেছেন- সাইদি হাসান রাব্বি, মোস্তাকিন হোসেন চৌধুরী, সুরাইয়া রহমানসহ আরও অনেকে। লঞ্চিং এ থাকবে আরও বেশ কিছু আয়োজন।
মিউজিক ভিডিওটির টিজার দেখতে পারেন-- সন্ধ্যা নদীর তীরে