শাকিব খানের 'মায়া' সিনেমার নতুন পরিচালক অলিক?

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২২, ০৬:৫১ পিএম

শাকিব খানের 'মায়া' সিনেমার নতুন পরিচালক অলিক?

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান দীর্ঘ প্রবাস জীবন শেষে এই মাসে দেশে ফিরবেন বলে জানা যায়। ঢাকাই ফিরেই ফিরেই 'মায়া' ছবির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার পরিচালক হিসেবে নাম প্রস্তাব ছিলো হিমেল আশরাফের। কিন্তু হুট করে 'মায়ার' পরিচালক পরিবর্তনের খবর প্রকাশ্যে আসে।

জানা যায় ছবিটির পরিচালক হিসেবে থাকছেন না হিমেল আশরাফ। তাহলে ছবিটির পরিচালক কে হচ্ছেন সেটা নিয়েও নতুন করে কৌতুল তৈরি হয়। এ সময় তরুণ পরিচালক রায়হান রাফির নামও উঠে আসে। মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠে মায়ার পরিচালক রাফিই হচ্ছেন।

কিন্তু রাফি জানান শাকিব খানকে নিয়ে ছবি বানানোর ইচ্ছে আছে কিন্তু  'মায়া' ছবিই যে নির্মাণ করবেন তা নয়। পরে  একাধিক সূত্রের বরাতে জানা যায়, 'মায়া' ছবির পরিচালক হচ্ছেন নির্মাতা এস এ হক অলিক। যিনি শাকিব খানকে নিয়ে এর আগে সরকারি অনুদানের ছবি 'গলুই' নির্মাণ করেন। 'গলুই' ছবির আমেরিকায় মুক্তি উপলক্ষে তিনি দীর্ঘদিন আমেরিকায়তেই অবস্থান করে আসছিলেন। সেখানেই 'মায়া'র নির্মাণ নিয়ে কথা হয় শাকিবের সঙ্গে।

তবে এ বিষয়ে নির্মাতা অলিক কিছু বলতে নারাজ। ফোন করা হলেও তিনি এ বিষয়ে কথা বলেননি। শাকিব খানের একাধিক ঘনিষ্টজনের বরাতে জানা যায়, এস এ হক অলিকই নির্মাণ করবেন 'মায়া'।

তাই বিষয়টি নিয়ে এখনো খোলাসা নয়, শাকিব খান দেশে আসলেই নিশ্চিত খবর পাওয়া যাবে। শাকিব খান দেশে আসার পরই মায়া নিয়ে বিস্তারিত আপডেট জানাবেন তিনি।

ছবিটিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরি। আর কোন শিল্পী এতে অভিনয় করছেন সেটাও আপাতত চূড়ান্ত নয়।

Link copied!