বাংলাদেশি চলচ্চিত্রে এক সময় শাকিব খান-অপু বিশ্বাস জুটি মানেই দর্শকদের কাছে ছিল বাড়তি উন্মাদনা। ভালবেসে গোপনে বিয়েও করেছিলেন তারা। দীর্ঘ ৯ বছর সে খবর গোপন রাখার পর প্রকাশ করেন অপু বিশ্বাস। একইসঙ্গে তাদের ছেলেকেও প্রকাশ্যে নিয়ে আসেন এই অভিনেত্রী। তবে সেই সংসারে বিচ্ছেদ হয়ে গেছে। তবে শিকিব খানের সঙ্গে বিয়ে না হলে ভালো হতে বলে জানালেন অপু বিশ্বাস।
বর্তমানে সিনেমার প্রচারে বর্তমানে কলকাতে রয়েছেন অপু বিশ্বাস। সেখানেই ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন এই চিত্রনায়িকা।
জীবনে কোন ঘটনাটি না ঘটলে ভালো হতো? এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘অবশ্যই বলব শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, বাচ্চা; সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম, তাহলে ভালো হত।’
তবে বিয়েটা ভুল মনে হলেও মা মাতে পারায় অনেক খুশি বলে জানিয়েছেন অপু।
আগামী মাসে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ওপার বাংলায় অপু বিশ্বাসের প্রথম সিনেমা ‘আজকের শটকার্ট’। কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এছাড়া আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।