শাকিবের সানগ্লাস চেয়েও পেলেন না ভক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৭, ২০২২, ০৫:৪১ পিএম

শাকিবের সানগ্লাস চেয়েও পেলেন না ভক্ত

যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ ৯ মাস পর ঢাকায় ফিরেছেন নায়ক শাকিব খান। তাকে বরণ করতে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত। ঠিক সেই সময় বিমানবন্দরের গেটের সামনে এক ভক্ত শাকিবরে সানগ্লাস চেয়ে বসেন। তবে ভক্তকে নিরাশ হতে হয়েছে। কাঙ্খিত শাকিব খানের সানগ্লাস পাননি তিনি। বুধবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন চিএ দেখা গেছে। 

সেই ভক্ত বলেন, শাকিব খানের থেকে আমি তার সানগ্লাস চেয়েছিলাম, তিনি দিতে চেয়েছিল কিন্তু তার আসে পাশের মানুষের জন্য দিতে পারেনি। অন্য সময় হয়তো দেবে।ভক্ত আরও বলেন,  তিনি  শাকিব  খানের অনেক বড় ভক্ত । প্রিয় নায়ককে দেখান জন্য সকাল ১০ টা থেকে দাঁড়িয়ে আছি। কিং খান সানগ্লাস না দেয়ায় তিনি কষ্ট পাননি।

এদিকে, নায়কের স্বাগত জানাতে  অফিসিয়াল ফেসবুক গ্রুপে ভক্তদের নির্দিষ্ট তারিখে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল। আর তাই তো দেশের বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা সাড়া দিয়েছেন। ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছে গেছেন তারা। শাকিব খানকে দেখতে কিংবা বরণ করে নিতে ভক্তদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব খান। সেখানকার নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস মার্কিন মুলুকে থাকেন। এর মধ্যে নিউইয়র্ক থেকেই ‘রাজকুমার’ নামের নতুন সিনেমার ঘোষণা দেন, মহরত করেন। যেখানে তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।

Link copied!