সম্প্রতি বলিউডের বাদশাহ শাহরুখ খানের পাঠানের ট্রেলার মুক্তি পেয়েছে। এ নিয়ে আলোচনায় ছিলেন শাহরুখ। দীর্ঘ ৪ বছর পর শাহরুখ ভক্তদের অপেক্ষার অবসান ঘটেছে। কিন্তু সবচেয়ে অবাককর বিষয় হচ্ছে শাহরুখকে পিছনে ফেলে এগিয়ে গেছে কার্তিক আরিয়ান।

পাঠানের ঠিক দুইদিন পর মুক্তি পায় কার্তিক আরিয়ান-কৃতি শ্যানন অভিনীত ‘শেহজাদা’র ট্রেলার। তবে আশ্চর্য ব্যাপার হলো, দুই দিন পরে মুক্তি পেয়েও ভিউয়ের দিক থেকে ‘পাঠান’-এর ট্রেলারকে ছাড়িয়ে গেছে ‘শেহজাদা’। সেটা এতটাই যে ভারতে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে কার্তিকের সিনেমার ট্রেলারটি।

এই সময়ের তরুণদের কাছে অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক। হলে মুক্তি না পেলেও গত দুই বছর মুক্তি পাওয়া তাঁর দুই ছবি ‘ধামাকা’ ও ‘ফ্রেডি’ নেট দুনিয়ায় প্রশংসিত হয়।২০১৮ সালে ‘সনু কে টিটু কি সুইটি’ সুপারহিট হওয়ার পর আর পেছন ফিরে দেখতে হয়নি কার্তিক আরিয়ানকে।

গত কয়েক বছর তাঁর ‘লুকা চুপি’, ‘পতি পত্নী অওর ওহ’, ‘ভুলভুলাইয়া টু’ সুপারহিট।যার কারণে ফর্মের দিক থেকে শাহরুখের চেয়ে অনেক এগিয়ে আছেন কার্তিক।অন্যদিকে ২০১৮ সালে মুক্তি পাওয়া শাহরুখের সর্বশেষ সিনেমা ‘জিরো’ বক্স অফিসে ডাহা ফ্লপ করে। তাঁদের আগের দুই সিনেমা ‘জব হ্যারি মেট সেজাল’ ও ‘ফ্যান’ও সেভাবে চলেনি। সর্বশেষ শাহরুখের সুপারহিট ছবি বলতে ৯ বছর আগে মুক্তি পাওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’।

এছাড়াও কার্তিক আর কৃতিকে নিয়ে ভক্ত অনুরাগীদের মনে আছে বিশেষ আগ্রহ। যার কারণে অনেকেই ট্রেলারের প্রতিও আগ্রহী ছিলেন।
ট্রেলারে দেখা যায়, কৃতিতে বিভোর কার্তিক সাগরপারে পাথরের উপর শুয়ে পড়েছেন। তাঁকে সেই অবস্থাতেই টেনে নিয়ে যাচ্ছেন কয়েক জন যুবক। সামনে দাঁড়িয়ে কৃতি। রঙিন পোশাক দু’জনের পরনেই। দিলজিৎ দোসাঞ্জ আর নিকিতা গান্ধীর কন্ঠে আলাদা মাধুর্য পেয়েছে সেই প্রেমের গান। সুর দিয়েছেন প্রীতম। গীতিকার কুমার। টি-সিরিজ়ের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে সোমবার, যা ইতিমধ্যেই মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের।

শাহরুখের ‘পাঠান’ মুক্তি পাবে ২৫ জানুয়ারি, কার্তিকের ‘শেহজাদা’ আসবে আগামী ১০ ফেব্রুয়ারি। সরাসরি বক্স অফিসে মুখোমুখি না হলেও শাহরুখের ছবির ব্যবসা যে ‘শেহজাদা’র কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন অনেক বক্স অফিস বিশ্লেষক।