শাহরুখের সঙ্গে জুঁটি বাঁধতে চান হারনাজ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২১, ০৭:১৭ পিএম

শাহরুখের সঙ্গে জুঁটি বাঁধতে চান হারনাজ

২১ বছর পর আবারও ‘মিস ইউনিভার্স’ পেয়েছে ভারত। এবারে খেতাবটি জিতেছেন পাঞ্জাবি রূপসী হারনাজ সান্ধু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হারনাজ সান্ধু শাহরুখের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন। তিনি বলেন, “আমি এর আগেও বলেছি শাহরুখ খানের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা দুটোই বেশি। আজ পর্যন্ত তিনি যেভাবে কঠোর পরিশ্রম করছেন, তা সত্যিই প্রশংসার। আর সেটাই আমার সব থেকে বেশি ভালোলাগে।”

হারনাজ সান্ধু

হারনাজ আরও বলেন, “একজন সফল মানুষ হওয়ার পরও কীভাবে মাটির মানুষ হয়ে থাকতে হয়, তা শাহরুখ খানের কাছ থেকে শেখার মতো। প্রতিটা সাক্ষাৎকারে তিনি যেভাবে কথা বলেন, তা শুনে মুগ্ধ হই। তিনি অসাধারণ শিল্পী এবং অসামান্য প্রতিভাবান একজন মানুষ।”

উল্লেখ্য, ২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন। তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তরের শিক্ষার্থী। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাবে বিজয়ী হয়েছিলেন তিনি।২১ বছর পর আবারও ‘মিস ইউনিভার্স’ পেয়েছে ভারত। এবারে খেতাবটি জিতেছেন পাঞ্জাবি রূপসী হারনাজ সান্ধু।

Link copied!