শাহিদকে চুমু খাওয়ার অভিজ্ঞতা জঘন্য: কঙ্গনা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২২, ০২:২৫ পিএম

শাহিদকে চুমু খাওয়ার অভিজ্ঞতা জঘন্য: কঙ্গনা

বলিউড ইন্ডাস্ট্রিতে খুব কম অভিনেতা রয়েছেন, যার সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাউতের সম্পর্ক ভাল। গোটা বলিউডকে তিনি ‘বুলিউড’ তকমা দিয়েছেন স্বজনপোষণের অভিযোগ তুলে। এবার অভিযোগের তীর ছুড়লেন অভিনেতা শাহিদ কাপুরের দিকে। শাহিদকে চুমু খাওয়ার অভিজ্ঞতা জঘন্য বলে মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয় শাহিদের বড় বড় গোফও তার সহ্য হয় নি বলেও কঙ্গনা জানান।

ভারতীয় আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বিশাল ভরদ্বাজের 'রঙ্গুন' ছবির দৃশ্যে কাদায় মাখামাখি ছিলেন কঙ্গনা রানাউত আর শাহিদ কাপুর। তাঁদের শরীরের ওপর ভাগ নগ্ন। এই প্রেক্ষিতেই গাঢ় চুম্বন দৃশ্যের শ্যুট করতে হয়েছিল তাঁদের।



শাহিদকে চুমু খেতে কেমন লেগেছিল?  এক অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে  এক কথায় উত্তর দিয়েছিলেন কঙ্গনা। বলেছিলেন, 'জঘন্য'। এই উত্তরের ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। "চুমু খাওয়ার সময় শাহিদের বিশাল গোঁফ খুব বিরক্তিকর ছিল। তার মধ্যে ও জানিয়েছিল ওর সর্দি হয়েছে। আসলে এই রোম্যান্টিক দৃশ্য এ ভাবে করাই উচিত নয়। একটা মানুষকে সে ভাবে চিনি না। অথচ তাঁর ঠোঁট আমার ঠোঁটকে আদর করবে! এ হয় না"

কঙ্গনার এই জবাব দিয়েছেন শাহিদ কাপুরও। সংবাদমাধ্যমকে বলেন, "ওই দৃশ্য সম্পর্কে আমার কিছুই মনে নেই। কিছুই না। কিছু ছবি থাকে যা শুধু কাজের জন্যই করা। মনে থাকে না। তবে কঙ্গনার মাথায় যা ঘোরে, ও যা বলে তার অর্ধেক মন গড়া। সকলেই জানেন। এ নিয়ে কিছু বলার নেই আমার।"

Link copied!