শুটিং সেটে গুরুতর আহত অমিতাভ বচ্চন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২৩, ০৩:৫৬ পিএম

শুটিং সেটে গুরুতর আহত অমিতাভ বচ্চন

ভারতের হায়দ্রাবাদে একটি ছবির শুটিং চলাকালে সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। হায়দ্রাবাদে বৈজ্ঞানিক কল্পকাহিনী চলচ্চিত্র ‘প্রজেক্ট কে’ এর শুটিং করছিলেন তিনি। এটি হিন্দি ও তেলেগু ভাষায় তৈরি করা হচ্ছে। ছবিটি ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শুটিংয়ের একটি মারপিট দৃশ্যে অভিনয় করার সময় পাঁজরে প্রচণ্ড চোট পান বিগ বি। সাথে সাথে হায়দ্রাবাদের একটি হাসপাতালে নেওয়া হয় অমিতাভকে। বর্তমানে তিনি মুম্বাইয়ে নিজের বাসায় অবস্থান করছেন।

অমিতাভ জানিয়েছেন, সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন চোট লাগে তাঁর। পাঁজরের তরুণাস্থি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হওয়ার সাথে সাথে শুটিং বাতিল করে বিগ বি-কে হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান চোটের জায়গাটি স্ক্যান করা হয়। অমিতাভ জানিয়েছেন, তার পাঁজরের কার্টিলেজ ভেঙে গেছে এবং একটি পেশী ছিঁড়ে গেছে। পরিস্থিতি বুঝে হায়দ্রাবাদ থেকে মুম্বাই ফিরে আসেন ৮০ বছরেরেএই কিংবদন্তি।

অমিতাভ বচ্চন নিজের ব্লগে আরও জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ি ওষুধ চলছে। তবে প্রবল ব্যথা রয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, প্রাত্যহিক কাজ কোনওভাবে চালাতে পারবেন তিনি। তবে আপাতত কয়েকটাদিন পেশাগত কোনও কাজ পারবেন না। পাশাপাশি বাইরের কারও সঙ্গে দেখাও করতে পারবেন না বিগ বি। নিজের বাসভবন জলসার সামনে অনুরাগীদের আসতেও বারণ করেছেন অমিতাভ বচ্চন। কারণ উঠে গিয়ে তাঁদের সঙ্গেও দেখা করার মতো অবস্থা নেই।

ভারতের মেগাস্টার অমিতাভ বচ্চন এই প্রথম নয়, আশির দশকে ‘কুলি’ সিনেমাতেও অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন। ওই ছবির শুটিংয়ের সময় পুণীত ইসারের ঘুষিতে তলপেটে আঘাত পেয়েছিলেন তিনি। ওই সময় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন।

 

প্রিসঙ্গত, ‘প্রজেক্ট কে’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। প্রভাস ও দীপিকার সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।

Link copied!