ভারতীয় সিনেমা মানেই বলিউড নয়। এই সারমর্ম বোধহয় হলিউডও বুঝতে শুরু করেছে। তাইতো ‘স্পাইডার ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার ভার্স’-এর মতো সিনেমা বাংলাতেও মুক্তি পাচ্ছে। আর প্রকাশ্যে এসেছে তার বাংলা ট্রেলারও। ছবিটি পরিচালনা করেছেন জোয়াকিম ডস স্যান্টোস, কেম্প পাওয়ারস এবং জাস্টিন কে. থম্পসন।

যেহেতু স্পাইডার ম্যানের সারা বিশ্বে জনপ্রিয়তা রয়েছে, নির্মাতারা তাদের জন্য এটি একটি প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র এবং ২০২৩ সালের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হিসেবে মনে করছে। ভারতের বিভিন্ন প্রান্তের দর্শকরাও মার্ভেলের এই সুপারহিরোকে পছন্দ করেন। সেই কথা মাথায় রেখেই বিভিন্ন প্রান্তের ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যাতে নিজের ভাষায় প্রত্যেকে ছবিটি উপভোগ করতে পারেন।

এবার আসা যাক মুভির ট্রেলার নিয়ে, বেশ কিছু দিক থেকে অন্য স্পাইডার সিরিজ থেকে এই ছবি কিন্তু অভিনব। মার্ভেলের কমিক্স সিরিজের চরিত্র হলেও এটি পুরোপুরি একটি কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা। যেখানে স্পাইডার ম্যান কৃষ্ণাঙ্গ, নাম 'পবিত্র প্রভাকর। এই প্রথম ভারতীয় এক পরিচয় পেল স্পাইডারম্যান।

মার্ভেলের কমিক্স সিরিজের চরিত্র হলেও এ স্পাইডারম্যান টম হল্যান্ড নন। বরং এটি পুরোপুরি একটি কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা। যেখানে তরুণ স্পাইডারম্যান কৃষ্ণাঙ্গ। নতুন এই সিনেমায় এমন এক জায়গা দেখানো হয়েছে যেখানে সকলেই স্পাইডার ম্যান অথবা উওম্যান। রয়েছে পিটার পার্কারও।

মাইলস মোরালেস অস্কার বিজয়ী স্পাইডার-ভার্স সাগা, স্পাইডার ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্সের পরবর্তী অধ্যায়ে ফিরে এসেছেন। গুয়েন স্ট্যাসির সঙ্গে পুনরায় মিলিত হওয়ার পর, ব্রুকলিনের পূর্ণ সময়ের বন্ধুত্বপূর্ণ এলাকা স্পাইডার ম্যান মাল্টিভার্স জুড়ে ছড়িয়ে পড়ে। যেখানে তিনি স্পাইডার পিপলদের একটি দলের মুখোমুখি হন যাদের অস্তিত্ব রক্ষা করার জন্য তিনি অভিযুক্ত। এই ছবিকে যা বিশেষ করে তুলেছে তা হল, মুম্বাটানের রাস্তায় সরাসরি ভারতীয় স্পাইডার ম্যান পবিত্র প্রভাকরের প্রথম পরিচয়।

স্পাইডারম্যানের চরিত্রে কণ্ঠ দিয়েছেন শামিক মুর। আর স্পাইডারম্যানের বাংলা কণ্ঠ দিয়েছেন করন সোনি। এছাড়াও, পিটার পার্কারের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন মার্কিন অভিনেতা জেক জনসন। গোয়েন স্টেসির ভূমিকায় শোনা যাবে হেইলি স্টেনফিল্ডের কণ্ঠ।

ভারতের সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো, একটি বহু প্রতীক্ষিত এবং জনপ্রিয় হলিউড ফ্র্যাঞ্চাইজি চলচ্চিত্রটি আরও ১০টি ভিন্ন ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে পছন্দ অনুযায়ী ছবিটি উপভোগ করার জন্য সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ইন্ডিয়া ২ জুন ২০২৩-এ ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি এবং বাংলা ভাষায় স্পাইডার ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স প্রকাশ করতে চলেছে।