প্রিয় সন্তানের আগমনের অপেক্ষায় আছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। পরিবারের নতুন সদস্যকে বরণ করার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছেন দুই তারকা। অনাগত সন্তানের জন্য বাহারি পোশাক, প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন রাজ-পরি।
পরীমনির চোখে-মুখে মাতৃত্বের উজ্জ্বল আভা ঠিকরে পড়ছে। নতুন অতিথির আগমন বার্তা আরও ভালো করে বুঝতে পারছেন তিনি। সবকিছু মিলিয়ে দারুণ সময় পার করছেন এই নায়িকা। কিন্তু কবে নাগাদ পৃথিবীর আলো দেখবে রাজ-পরীমনির সন্তান? এবার এ প্রশ্নের উত্তর জানালেন পরীমনি।
গত মঙ্গলবার (১ আগস্ট) স্বামী শরীফুল রাজকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন পরী। ডাক্তার জানিয়েছেন,মা ও গর্ভের সন্তান দুজনই সুস্থ আছে। সঙ্গে জানিয়েছেন ২৮ আগস্ট পৃথিবীর আলো দেখতে পারে তাদের সন্তান।
এ বিষয়ে পরীমনি বলেন, ‘২৮ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন ডাক্তার।’
নতুন অতিথিকে বরণ করতে পরীমনির শাশুড়ি, খালাসহ অনেকেই এখন তার বাসায় অবস্থান করছেন। এর মধ্যে রাজ অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার প্রচারের ব্যস্ত থাকলেও পরীমনিকে ঠিকই সময় দিচ্ছেন রাজ।
এ বিষয়ে পরীমনি বলেন, সিনেমার প্রচারের ব্যস্ততার মধ্যেও রাজ আমাকে সময় দিচ্ছে। সবাই আমাকে নিয়ে খুব ব্যস্ত। খুবই সুন্দর সময় পার করছি।