পরিবারসহ করোনায় আক্রান্ত অভিনেতা নাসিম

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২১, ০৫:৪২ পিএম

পরিবারসহ করোনায় আক্রান্ত অভিনেতা নাসিম

ছোটপর্দার অভিনেতা এবং অভিনয়শিল্পী সংঘের সাদারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। বাংলাদেশে শোবিজ অঙ্গনে তারকাদের করোনায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছেন তিনি। সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে তিনি পুরো পরিবারসহ হোম আইসোলেশনে আছেন।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নাসিম নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে আমাদের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আমি, আমার স্ত্রী ও সন্তানেরা করোনায় আক্রান্ত। আমার স্ত্রীর শারীরিক দুর্বলতা ও হালকা কাশি রয়েছে। এছাড়া অন্য কারো কোনো লক্ষণ দেখা দেয়নি।’  

এছাড়াও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, ‘খুব ভয়াবহ সময় এখন। কোভিড ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে, খুব সচেতন না হলে ভাইরাসটিকে প্রতিহত করার আর উপায় নেই। তাই সবাইকে বলছি, সাবধানে থাকুন।’

এদিকে মিডিয়া অঙ্গনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকেই। আক্রান্তের তালিকায় রয়েছেন, রয়েছেনবরেণ‌্য অভিনেতা-নির্মাতা আবুল হায়াত এবং প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। আরও রয়েছেন, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন, অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, গাজী রাকায়েত, চিত্রনায়ক রিয়াজ, শামীমা তুষ্টি, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ প্রমুখ। 

 

Link copied!