দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। লাক্স সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়া জগতে পথচলা শুরু হয়েছে তার। বর্তমান প্রজন্মের সেরা অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। পর্দার বাইরে মিম মিশুক, এটি প্রায় সকলের জানা। এবার নতুন একটি বিষয় সামনে এনেছেন তিনি। ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
অভিনয় এবং বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুট নিয়ে ব্যস্ত থাকেন অভিনেত্রী মিম। বাংলাদেশ এবং কলকাতায় শীর্ষে থাকা তারকাদের অভিনয় করেছেন তিনি। তার অভিনয়ের পাশাপাশি বিনয় এবং ব্যবহারের জন্য তিনি সবার কাছে প্রশংসিত। ব্যক্তিগত জীবনে বাবা-মা এবং বোনকে নিয়ে প্রায়ই ভিন্ন আয়োজন নিয়ে হাজির হন তিনি। এবারও ভিন্ন ধারার মানসিকতা প্রকাশ করে হাজির হয়েছেন তিনি। তিনি সামিল হয়েছেন মুসলমানদের ধর্মীয় আয়োজনে। গতকাল ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। প্রথম রোজায় পরিবারকে সাথে নিয়ে ইফতার করেছেন এই অভিনেত্রী।
ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে সকলে মিলেমিশে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সম্প্রীতির এই বার্তাটি দিয়েছেন মিম। ইফতার শেষে তিনি এওকটি ছবি পোস্ট করেছেন। সেখানে মায়ের সঙ্গে ছিলেন তিনি। সাথে ছিলেন আরও তিন জন। ধারনা করা যাচ্ছে কোন দাওয়াতে সামিল হয়েছেন তিনি।
ছবিতে দেখা গেছে, ইফতার টেবিলে বসে আছেন তিনি। টেবিলে সাজানো অনেক ধরনের ইফতার। ছবির সাথে তিনি ক্যাপশনে লিখেছেন ‘প্রথম রমজানের ইফতার।’ মাত্র আধা ঘণ্টার মধ্যেই সেই ছবিতে লাইক পড়েছে ১০ হাজারেরও বেশি। অনেকে মিমের অসাম্প্রদায়িক চেতনার প্রশংসাও করছেন ছবির কমেন্ট বক্সে। এছাড়াও রোজা শুরুর আগের দিন অর্থাৎ ১৩ এপ্রিল নিজের ফেসবুক পেজে রমজানের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।