সালমান খানের প্রেমের গুঞ্জন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২২, ০৬:০৫ পিএম

সালমান খানের প্রেমের গুঞ্জন

প্রেমে পড়েছেন সালমান খান এমনি খবর উড়ছে বলিউডের বাতাসে। ৫৬ বছর পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেনি সালমান। তবে একাধিক অভিনেত্রীর সাথে সালমানের নাম জড়িয়েছে অনেকবার। সেই সঙ্গীতা বিজলানি থেকে শুরু। তারপর সোমি আলি, ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ, লুলিয়া ভান্তুর। আর এবার সালমানের প্রেমিকার তালিকায় ঢুকে পড়ল অভিনেত্রী পূজা হেগড়ের নাম!

সালমানের সাথে ‘কিসি কা ভাই কিসিকা জান’ সিনেমায় অভিনয় করছেন পূজা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পূজার সাথে নাকি শুটিংয়ের পরেও সময় কাটাচ্ছেন সালমান খান। সালমানের ফার্ম হাউজেও নাকি দেখা গিয়েছে পূজাকে। একান্তে নাকি পূজা ও সালমান খান বেশ সময়ও কাটাচ্ছেন। তবে এই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পূজা।

অন্যদিকে, সালমান খান তো এই বিষয়ে কোনো কথা বলবেনই না। তবে বলিউডের হাওয়ায় কিন্তু সালমানের এই প্রেমের খবর ঝড় তুলেছে। কয়েকদিন পর পরই নতুন নায়িকাদের প্রেমে হাবুডুবু খান সালমান খান। কিন্তু এখনো পর্যন্ত বিয়ে করতে পারেনি সালমান। কারণ সেই পর্যন্ত যাওয়ার আগেই বিচ্ছেদ ঘটে যায়। এইবার সালমান খানের ঘরে পূজার আগমন হয় কিনা সেই অপেক্ষায় সবাই মুখিয়ে আছে।

Link copied!