রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে বৃহস্পতিবার জমকালো আয়োজনে সিনেমার নাম ঘোষণা ও শিল্পীদের চুক্তি সই হয়েছে। চুক্তি শেষে শাকিব খান তার বক্তব্যে ছবি নির্মাণ নিয়ে নিজের আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘সিনেমা তো অনেকেই বানায়। এখন দেখা যাচ্ছে মিডিয়ার কল্যাণের কথা বলে এমন এমন মানুষ এমন এমন সিনেমা বানায় যে তার সাথে এমন উক্তি করে, যে সিনেমাকে তারা অনেক নিচে নিয়ে যাচ্ছে। সেটা বলতে গেলে নিজের কাছেই খারাপ লাগে। কথায় আছে না, উপরে থুথু ফেললে নিজের গায়ে এসে পরে। তাই নিজের কাছেই লজ্জা লাগে।’
শাকিব আরো যোগ করেন, ‘স্টুপিড তুমি কে কাজ দেওয়ার? আমার ১০০/৫০০ সিনেমার দরকার নেই। আমার একটি সিনেমার দরকার। ভালো একটি সিনেমা দরকার। যেটি সিনেমা হলকে, সিনেমা ইন্ডাস্ট্রিকে ভালো ফিডব্যাক দিতে পারে। সিনেমা এমন হতে হবে যা ছয় মাসের ক্ষতি এক সিনেমা দিয়ে পুষিয়ে দিতে পারবে।‘
এছাড়া নতুন সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর প্রশংসায় শাকিব বলেন, ‘আমার বিশ্বাস এটি সোশ্যাল অ্যাওয়ারনেসের একটি সিনেমা এবং প্রত্যেকটা বাঙ্গালি নিজেকে লিডার মনে করবে। প্রত্যেকটা মানুষ লিডারের মতো চেষ্টা করবে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। ছবিটি যদি আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, তবে সিনেমাটি ইয়ং জেনারেশনকে জাগিয়ে তুলবে এবং তারা গর্ব করে বলবে, ইয়েস! আমিই বাংলাদেশ।