মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের ২৩তম আসর বসছে আজ। তারই প্রস্তুতি স্বরূপ চলছে তারকাদের মহড়া। হাসি খুনসুটিতে জমে উঠছে তারকাদের নানা পরিবেশনা।
তেমনি মহড়ার অংশ নিয়েছেন সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম। নাচ অনুশীলনের এক পর্যায়ে সিয়ামের সাথে খুনসুটিতে মাতেন মিম। এ সময় হঠাৎ গত বছরের আলোচিত তেলেগু ছবি পুষ্পার নায়ক আল্লু অর্জনের মতো করে করে সিয়ামের থুতনিতে হাত বুলিয়ে দিলেন মিম। আচমকা মিমের এমন আচরণে সিয়াম একটু লজ্জা লজ্জা পাচ্ছিলেন। হাসতে হাসতে মিমকে সিয়াম বলছিলেন, ‘আরে, হাত দিয়ো না তো! হাত দিয়ো না।’ মিমও নাছোড়বান্দা। একপর্যায়ে মিম মজা করেই বলে বসলেন, এমন করো কেন? তুমি তো আমাদের আল্লু অর্জন...।
উল্লেখ্য,এই সময়ের জনপ্রিয় ও ব্যস্ত নায়ক সিয়াম আহমেদ। নায়িকাদের মধ্যেও সুসময় পার করছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এই দু’তারকা জুটি বেঁধে আজ মেরিল-প্রথম আলো পুরস্কার মঞ্চ মাতাবেন।