সুবাহর নতুন চলচ্চিত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : রফিক সিকদার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২২, ০৪:৩৭ পিএম

সুবাহর নতুন চলচ্চিত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : রফিক সিকদার

সুবাহ অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি নিয়ে দর্শকদের আলোচনা ও কৌতুহল রয়েছে। তাই তাকে অপদস্ত করতে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। 'বসন্ত বিকেল' এর নির্মাতা রফিক সিকদার দ্য রিপোর্ট ডট লাইভকে এ কথা জানায়।

তিনি আরও বলেন, সুবাহ আত্নগোপনে আছে কথাটি সঠিক নয়। এটা তো এমন কোনো মামলা নয় যে আত্নগোপনে থাকতে হবে। তবে মেয়ে মানুষ সম্মানের ব্যাপার রয়েছে তাই স্বাভাবিক অর্থে সে নিজেকে নিরাপদ রাখার জন্য নাম্বারটি বন্ধ রেখেছে।

তিনি বলেন, যে মামলাটি হয়েছে এটি ষড়যন্ত্রমূলক হতে পারে। আমার কাছে মনে হয়েছে মামলাটি অথেন্টিক মামলা নয়৷ এটা বিভ্রান্ত করার জন্য। নাজেহাল করার জন্য।  যেহেতু 'বসন্ত বিকেল' সিনেমাটি সামনে রিলিজ পাবে। ছবিটি এখন আলোচনায় আছে। মানুষের মধ্যে সিনেমাটি নিয়ে কৌতুহল আছে। তাই অপদস্ত করার কৌশল হতে পারে।

মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন কণ্ঠশিল্পী ও তার স্বামী ইলিয়াস হোসাইন। মামলার পর সুবাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও নাকি তাঁকে খুঁজে পায়নি পুলিশ। মামলার পর থেকে এই নায়িকা মোবাইল বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। দ্য রিপোর্ট থেকে অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

নির্মাতা আরও বলেন, সুবাহ সম্পর্কে আমার ব্যক্তিগত অনুধাবন হচ্ছে সে অত্যন্ত আবেগি মেয়ে। তার ভেতরে সুন্দর একটা মন আছে। মামলা হয়েছে পুলিশ তদন্ত করতে পারে। আর সে কি দোষী নাকি দোষী নয় সেটা আদালতের বিষয়। 

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সুবাহ বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাকে খুঁজে পাওয়া যাবে না এটা হতেই পারে না। আমার ফোনটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে আমাকে যে কোন দরকারে আমার ব্যক্তিগত ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসআপ  এ যোগাযোগ করলেই আমাকে পাওয়া যাবে। এ মাসেই আমার অভিনীত 'বসন্ত বিকেল' সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে। মূলত ইলিয়াস আমার সিনেমা রিলিজের বিষয়টি জানার পর থেকেই ক্ষতি করার চেষ্টা করছে। ২ মার্চ আমি আদালতে গিয়েছি। পালিয়ে গেলে কি আদালতে যেতাম? আমি ভুক্তভোগী তাই মামলা করেছি। আমি ন্যায় বিচার চাই। এখন আমার বিরুদ্ধেও যদি কেউ মামলা করে আইনগতভাবেই আমি সেটা মোকাবেলা করব। ’

Link copied!